Bharosa scheme: পালা বদলের পর মহিলাদের অন্নপূর্ণা যোজনায় আর্থিক সহায়তার পাশাপাশি রাজ্যের বেকার যুবক-যুবতীদেরও সাহায্য করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মাসেই মিলবে ভরসা প্রকল্পের টাকা! বিশদে জানতে আরও পড়ুন।।
গত ৪ মে রাজ্যে শাসক শিবিরের পালা বদল ঘটেছে। তারপরই বাংলার মহিলাদের জন্য চালু করা হয়েছে অন্নপূর্ণা যোজনা। একই ভাবে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের জন্য নয়া প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তার সেই প্রতিশ্রুতি পূরণে সিলমোহর দিলেন। জানা গিয়েছে চলতি মাস থেকেই শুরু হচ্ছে বেকার যুবক যুবতী গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের ভরসা প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচি।
25
কী এই ভরসা প্রকল্প?
সরকারি সূত্রে খবর, ‘ভরসা’ প্রকল্প হলো রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য পরিকল্পিত একটি বিশেষ বেকার ভাতা যোজনা। এই প্রকল্পের মূল লক্ষ্য—যতক্ষণ না যোগ্য প্রার্থীরা একটি স্থায়ী কর্মসংস্থান বা কাজের সুযোগ পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকার তাঁদের পাশে আর্থিক সুরক্ষা ঢাল হিসেবে দাঁড়াবে। পড়াশোনার পর চাকরির পরীক্ষার আবেদন ফি, ইন্টারভিউতে যাওয়া-আসার খরচ কিংবা ইন্টারনেটের মতো প্রাথমিক ব্যয়ভার সামলাতেই এই অনুদান দেওয়া হবে বলে জানা গিয়েছে।
35
কত টাকা করে মিলবে সাহায্য
জানা গিয়েছে, প্রকল্পের আওতায় আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দুটি স্তরে মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। স্নাতক (Graduate) উত্তীর্ণদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এবং স্নাতকের নিচে (Non-Graduate / মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের) প্রতি মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার।
সরকারি এই ভরসা স্কিমে আবেদন করতে হলে আবেদনকারী যুবকদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবং বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্কুল উত্তীর্ণ হতে হবে (স্নাতক ও নন-স্নাতক উভয়ই যোগ্য)। ভোটার কার্ড থাকতে হবে আবেদনকারীদের। এছাড়াও প্রার্থী যেন অন্যান্য কোনো সমজাতীয় প্রত্যক্ষ সামাজিক নিরাপত্তা বা বেকার ভাতার সুবিধাভোগী না হন।
55
কবে থেকে মিলবে এই প্রকল্পের সুবিধা?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, চলতি মাসের ২৩ নভেম্বর থেকেই এই প্রকল্পের পোর্টাল চালু করে দেওয়া হবে। তারপরই যোগ্য আবেদনকারীরা নির্দিষ্ট তথ্য দিয়ে ভরসা প্রকল্পে আবেদন জানাতে পারবেন। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে, নতুন বছর শুরুর আগেই চালু হচ্ছে শুভেন্দুর ভরসা প্রকল্প।