Weather Update: সকাল থেকে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি, কতদিন চলবে এমন আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?

Published : Jul 17, 2026, 12:16 PM IST

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। জেনে নিন বিস্তারিত।

PREV
15

আজ শুক্রবার সকাল থেকে আকাশের মুখ ভার। সকাল থেকে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। কোথাও হচ্ছে হালকা বৃষ্টি তো কোথাও চলছে ঝমঝমিয়ে বৃষ্টি। এরকম পরিস্থিতি কদিন থাকবে? জেনে নিন কবে কবে হবে বৃষ্টি। কোথা যাকবে ভ্যাপসা গরম?

25

হাওয়া অফিস সূত্রে খবর, আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ছয় জেলায় আগামী চার দিন এই পরিস্থিতি থাকবে। বাকি জেলায় কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা নেই।

35

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, আজ আকাশ সারাদিন থাকবে মেঘলা। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টি হবে। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস। আজ সারাদিন চলবে বৃষ্টি।

45

আজ কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন সময় হালকা বৃষ্টি হতে পারে। আজ কলকাতায় বজায় থাকবে ভ্যাপসা গরম। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকেবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

55

এদিকে উত্তরবঙ্গে চলবে দুর্যোগ। আগামী পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories