বিজেপি সরকার যুবশক্তি ভরসা কার্ড চালু করতে চলেছে। যার মাধ্যমে স্নাতক বেকাররা মাসে ৩ হাজার ও মাধ্যমিক পাশ বেকাররা ২ হাজার টাকা ভাতা পাবেন। শীঘ্রই চালু হতে চলা অনলাইন পোর্টালে প্রয়োজনীয় নথি জমা দিয়ে এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
পূর্ববর্তী সরকার চালু করেছিলেন যুবসাথী। রাজ্যের সকল বেকার যুবক যুবতীদের দেওয়া হত ১৫০০ টাকা করে। কিন্তু, বিজেপি ক্ষমতায় আসার পর বদল হয়েছে এই ভাতা। চালু হতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড।
27
মমতা সরকারকে টেক্কা দিয়ে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া প্রতিশ্রুতি গিয়েছে বিজেপি সরকার। বলা হয়েছে যারা স্নাতক বেকার যুবক তারা পাবেন ৩ হাজার আর যারা মাধ্যমিক পাশ বেকার যুবক তারা পাবেন ২ হাজার।
37
এবার শীঘ্রই শুরু হবে পোর্টাল। ঘরে বসে অনলাইনে যুবশক্তি ভরসা কার্ড-র জন্য করতে পারেন আবেদন। কয়টি জরুরি নথি জমা দিলেই কেল্লা ফতে। চালু হয়ে যাবে আপনার ভাতা।
জানা গিয়েছে, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবকেরা পাবেন যুবশক্তি ভরসা কার্ড। তবে, ভাতা পেতে হলে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। আর তাতে আধার লিঙ্ক করা থাকতে হবে। তা না হলে মিলবে না ভাতা।
এখন প্রশ্ন হল কীভাবে করবেন আবেদন। জানা গিয়েছে, যুবশক্তি ভরসা কার্ড-র জন্য ভরসা পোর্টাল তৈরি হয়ে গিয়েছে। তবে, তা জনগণের জন্য খোলা হয়নি। এই পোর্টাল চালু হলে তবেই জানা যাবে আবেদন প্রক্রিয়া। তবে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে খুব সহজে করা যাবে আবেদন।
77
তবে, জানা গিয়েছে পোর্টাল খুলে সবার আগে রাজ্য সিলেক্ট করতে হবে। তারপর একে একে আপনার নাম, আধার নম্বর, ভোটার কার্ডের নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস দিতে হবে। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা লেখার অপশন পাবেন। এভাবে একে একে সকল তথ্য দিয়ে জরুরি নথি আপলোড করে সাবমিট করতে হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.