Nabanna News: বঙ্গে গেরুয়া ঝড়ে সদ্য প্রাক্তন তৃণমূল সরকারের আমলে সরকারি দফতর নবান্নেও উঠল জয় শ্রীরাম স্লোগান। গেরুয়া আবির মেখে বিজেপির জয় পালন কর্মীদের একাংশের। দেখুন ছবিতে। পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Nabanna News: সদ্য শেষ হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। ভোটের ফলাফলে বিজেপির বিপুল জয়। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির। আর বিজেপির এই জয়ে সদ্য প্রাক্তন তৃণমূল সরকারের সরকারি দফতর নবান্নে সরকারি কর্মচারীদের একাংশের মুখে ‘জয় শ্রী রাম’ স্লোগান। রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ।

নবান্নে সরকারি কর্মীদের মুখে জয় শ্রীরাম স্লোগান:-

বিজেপির বিপুল জয়ের পর দেশ তথা রাজ্যের রাজনীতিতে বইছে নতুন হাওয়া। আর তার রেশ এবার এসে পৌঁছাল তৃণমূলের প্রশাসনিক সদর দফতর নবান্নেও। নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই নবান্নের ভেতরে সরকারি কর্মচারীদের একাংশের মুখে শোনা গেল ‘জয় শ্রী রাম’ স্লোগান। তবে কোনও রকম উত্তেজনা বা বিশৃঙ্খলা ছাড়াই, এই জয়ের আবহে কর্মচারীদের এই উল্লাস। এবং স্লোগান ঘিরে প্রশাসনিক মহলে তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক গুঞ্জন। 

ভোটের ফল ঘোষণার পরদিন নবান্নে হাজিরা দিতে এসে কর্মচারীদের একটি বড় অংশের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিজেপির এই বড় সাফল্যের পর কর্মচারীদের একাংশ সমবেত হয়ে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেন। কোনও রকম অশান্তি বা উত্তেজনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই স্লোগান দেওয়া হয়। যা মূলত ফলাফলের পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Scroll to load tweet…

এদিকে, কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দেন, এই রাজ্যের জনাদেশ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যায়নি। আর সেই কারণেই তাঁর আর তাঁর মন্ত্রিসভার সদস্যদের ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন শোভনদেব চট্টোপাধ্য়ায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেকের ও'ব্রায়ন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা।

মমতা বন্দ্যোপাধ্য়ায় সাংবাদিক বৈঠকে বলেন, 'আমরা হারিনি। ১০০টা আসন লুঠ করে নেওয়া হয়েছে। কমিশনই ভিলেন।' মমতার অভিযোগ সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভোট গণনা কেন্দ্রে তাঁর ও তাঁর দলের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। 'ভিতরে ওরা আমার পেটে লাথি মেরেছে। পিছনে লাথি মেরেছে। সিসিটিভি বন্ধ ছিল।' মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল কমিশন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী -এর সঙ্গে সরাসরি যুক্ত। মমতা আরও বলেন, এখনই তিনি পদত্যাগ করেননি। বলেন,'কেন পদত্যাগ করব? জোর করে ভোট লুঠ করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?' 

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।