West Bengal Weather: ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

Published : Jun 26, 2026, 06:34 AM IST

West Bengal Weather Update: সকাল থেকেই চলছে মেঘ আর রৌদ্রের লুকোচুরি খেলা। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট? বিশদ তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
17
পশ্চিমবঙ্গের আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর রাজস্থান থেকে হরিয়ানা, উত্তরপ্রদেশ ও বিহার হয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রাজ্যের একাধিক জেলায়।

27
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

37
কবে থেকে বাড়বে ঝড়বৃষ্টির তীব্রতা?

এই বিষয়ে হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৯ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে। সব জেলাতেই ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। 

47
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। ২৭ থেকে ২৯ জুন অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দু-এক জায়গায় অত্যন্ত ভারী (২০ সেমির বেশি) বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

57
কেমন থাকবে উত্তরবঙ্গের আজকের আবহাওয়া?

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদা ও দুই দিনাজপুরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৭-২৯ জুনের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির দাপট আরও বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু অংশে অত্যন্ত ভারী বৃষ্টির জন্য কমলা/লাল সতর্কতা জারি করা হয়েছে।

67
একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ

টানা ভারী বৃষ্টির কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য বেশ কিছু সতর্কতা জারি করেছে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র।  পাহাড়ে ধস নামতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি। যেমন-  তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাকের মতো উত্তরবঙ্গের প্রধান নদীগুলির জলস্তর বাড়তে পারে।

77
জলমগ্নতা ও যানজট

নিচু এলাকা এবং আন্ডারপাসগুলিতে জল জমতে পারে, যার ফলে দৃশ্যমানতা কমে গিয়ে যানজটের সৃষ্টি হতে পারে। বজ্রপাত ও ফসল ক্ষতি: খোলা মাঠে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। চাষবাস ও উদ্যানপালনের ফসলের ক্ষতি হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories