আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামিকাল থেকেই কলকাতার সঙ্গে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়বে। মাসের শেষের দিকেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮-২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
310
আজ কলকাতার তাপমাত্রা
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি কম। তবে এখনও মাঝে মাঝে উত্তুরে হাওয়া দিচ্ছে।
আগামী কয়েক দিন রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে। হালকা আমেজ এখনও কয়েক দিন থাকবে। উপকূলবর্তী জেলাগুলির তুলনায় পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার ভাব থাকবে।
510
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে সমস্ত জেলাগুলিতেই সকালের দিকে হালকা শীত থাকবে। সকালের দিকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি আর কোচবিহারে।
610
তাপমাত্রার পারদ উর্ধ্বগামী
রবিবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। পরবর্তী তিন দিনে দু’ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমের জেলাযগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে অনুমান আবহবিদদের।
710
লম্বা শীতকাল
এবার শীতকাল ছিল বঙ্গে। দীর্ঘ ৩০ বছরের রেকর্ডভাঙা শীত ছিল কলকাতায়। নভেম্বরের শেষ দিক শীত পড়েছিল। তাপমাত্রাও কমেছে রেকর্ড পরিমাণ।
810
কেমন গরম পড়বে?
ফেব্রুয়ারি মাস স্বাভাবিকের চেয়ে উষ্ণতর হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে দেশের বেশিরভাগ অংশে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
910
চাষের ওপর প্রভাব
আবহাওয়া দফতরের মতে, স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা রবি শস্যের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে এবং ফসলের সময়কাল কমিয়ে দিতে পারে, বিশেষ করে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে। এর ফলে গম ও বার্লির মতো ফসল অকালে পেকে যেতে পারে, যার ফলে শীষে দানার গঠন দুর্বল হবে এবং দানা হালকা হবে, যা ফলন কমিয়ে দেবে।
1010
মৌসম ভবনের পূর্বাভাস
আইএমডি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের জন্য তাদের মাসিক পূর্বাভাস প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে এই সময়ে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি মাসে ভারতজুড়ে গড় বৃষ্টিপাত দীর্ঘমেয়াদী গড়ের (এলপিএ) চেয়ে কম, প্রায় ৮১ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.