MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • বকেয়া ২৫% DA পেতে চরম পদক্ষেপ সরকারি কর্মীদের, আদালত অবমাননার নোটিশ ২ প্রশাসনিক কর্তাকে

বকেয়া ২৫% DA পেতে চরম পদক্ষেপ সরকারি কর্মীদের, আদালত অবমাননার নোটিশ ২ প্রশাসনিক কর্তাকে

DA CASE: বকেয়া নিয়ে এবার রাজ্য সরকারি কর্মীরা বড় পদক্ষেপ নিতে চলেছে। এখনও পর্যন্ত নবান্ন এই বিষয়ে কিছু না বলায় রীতিমত ক্ষুব্ধ রাজ্যের সরকারি কর্মীরা। তারা দিয়েছে আদালত অবমাননার নোটিশ। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Feb 14 2026, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বকেয়া DAর রায়
Image Credit : Asianet News

বকেয়া DAর রায়

সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার রায় দিয়েছিল গত ৫ ফেব্রুয়ারি। দ্রুত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ২৫% ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল।

210
পদক্ষেপ নেই নবান্নর
Image Credit : Gemini

পদক্ষেপ নেই নবান্নর

কিন্তু তারপর থেকে কেটে গেছে ২ সপ্তাহ। এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ২৫% ডিএ মিটিয়ে দেওয়া নিতে কোনও পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার। অন্ততঃ সরকারি কর্মীদের কাছে তেমন কোনও খবর নেই।

Related Articles

Related image1
Breaking News: কলকাতা বিমানবন্দরে শিলংগামী বিমানে বোমা! নামানো হল যাত্রীদের
Related image2
এবার Iran-এর যুদ্ধ শেষ করব! মার্কিন সেনা মোতায়নের হুমকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
310
DA নিয়ে না-ছোড় সরকারি কর্মীরা
Image Credit : stockPhoto

DA নিয়ে না-ছোড় সরকারি কর্মীরা

বকেয়া DA নিয়ে সরকারি কর্মীরা নাছোড়। এবার নবান্নের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলছে রাজ্যের সরকারি কর্মীরা। ইতিমধ্যেই রাজ্য সরকারকে একটি নোটিশও পাঠিয়েছে।

410
আদালত অবমাননার নোটিশ
Image Credit : Pixabay

আদালত অবমাননার নোটিশ

রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও রাজ্যের অর্থসচিব প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে । শুক্রবারই এই নোটিশ পাঠান হয়েছে বলে সরকারি কর্মীদের সূত্রের খবর।

510
কারা নোটিশ পাঠিয়েছে?
Image Credit : stockPhoto

কারা নোটিশ পাঠিয়েছে?

শুক্রবার রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস দিয়েছেন ডিএ মামলাকারীরা। জানা গিয়েছে গতকাল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর আইনজীবী ফিরদৌস শামিম এবং সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে অবমাননার নোটিস দিয়েছেন।

610
সুপ্রিম কোর্টের বক্তব্য়
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্টের বক্তব্য়

সুপ্রিম কোর্ট রায় ঘোষণার সময় বলেছিল, বকেয়া ২৫ শতাংশ ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে বসেছিল। কিন্তু সেই ব্যাপারে নবান্ন এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি। রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে সুপ্রিম কোর্টে পরাজয় ও এই আদালত অবমাননার নোটিশের কারণে রাজ্য সরকারের ওপর চাপ বাড়বে।

710
সুপ্রিম কোর্টের নির্দেশ
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্টের নির্দেশ

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ৩১ মার্চের মধ্যে বকেয়া ২৫% DA মিটিয়ে দিতে হবে। বাকি ৭৫% DA কেমন করে মেটাতে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছিল কোর্ট। তারাই পুরো সিদ্ধান্ত নেবে।

810
কতটা DA?
Image Credit : stockPhoto

কতটা DA?

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ পঞ্চম পে কমিশনের আওতায় ২০০৮-২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ সম্পূর্ণটা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় হাতে ডিএ নিয়ে কোনও নির্দেশ দেয়নি।

910
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
Image Credit : Getty

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “রায়ের কপি রিভিউ করা হবে। আমাদের তৈরি করা এই ৫ সদস্যের কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবে এবং তারা যে রিপোর্ট বা পরামর্শ দেবে সেই মতো সরকার কাজ করবে।’ পরে গত মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ডিএ ইস্যুতে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এটা নিয়ে কোনও উত্তর আপনাদের কাছে দেব না। যা আমি বিধানসভায় বা ওই দিন আপনারা প্রশ্ন করেছিলেন দিয়ে দিয়েছি, বাদবাকিটা বিষয়টা বিচারাধীন, আমি বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্যে যাব না’।

1010
নবান্ন সূত্র
Image Credit : our own

নবান্ন সূত্র

এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-এর ব্যাপারে নবান্ন থেকে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু একটি সূত্র বলছে পরবর্তী শুনানি ১৪ এপ্রিল। সেই সময় রাজ্য সরকার আবারও রাজ্যের অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Malda News: শাসককে ভোট না দেওয়ার শাস্তি! সরকারি প্রকল্প থেকে বঞ্চিত ৩০০ পরিবার
Recommended image2
Breaking News: কলকাতা বিমানবন্দরে শিলংগামী বিমানে বোমা! নামানো হল যাত্রীদের
Recommended image3
আবারও কোনঠাসা দিলীপ ঘোষ! BJP কর্মী-সমর্থকরা না আসায় পার্টি অফিস উদ্বোধন না করেই ফিরলেন তিনি
Recommended image4
Now Playing
বাংলাদেশের গদিতে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, কী মন্তব্য অর্জুন সিংয়ের?
Recommended image5
SIR-এর কারণে এবার আরও ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ! শুনানি শেষে শুরু তথ্য যাচাই
Related Stories
Recommended image1
Breaking News: কলকাতা বিমানবন্দরে শিলংগামী বিমানে বোমা! নামানো হল যাত্রীদের
Recommended image2
এবার Iran-এর যুদ্ধ শেষ করব! মার্কিন সেনা মোতায়নের হুমকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved