সকাল থেকে অন্ধকার আকাশ, কোথাও আবার মেধলা আকাষ। কখনও কখনও ঝমঝমিয়ে হচ্ছে বৃষ্টি। জেনে নিন আজ সারা দিন কেমন থাকবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই থামছে না দুর্যোগ। আরও কদিন চলবো ভোগান্তি।
25
হাওয়া অফিসের সূত্রে খবর, আজ সকাল থেকে মেঘলা থাকবে আকাশ। কোথাও কোথাও হতে পারে বৃষ্টি। আজ রোদে ঝলক তেমন মিলবে না। তবে, গরম একই থাকবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে একাধিক জেলায়। সারাদিনই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।
35
আজ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৩ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।
আজ উত্তরবঙ্গেও আছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। পাঁচ জেলায় জারি হয়েছে হলুদ সতর্ককা। তেমনই আগামী শনিবার পর্যন্ত আছে সতর্কতা।
55
আবহাওয়ার এক অদ্ভুত খেলা চলছে প্রতিদিন। ভরা শ্রাবণে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। এর জেরে প্রায় প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দফায় দফায়। বৃষ্টি হচ্ছে কলকাতা ও আশপাশের অঞ্চলে। উত্তরবঙ্গেও বেড়ে চলেছে দুর্যোগ। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে হচ্ছে বৃষ্টি। এই দুর্যোগ চলবে শনিবার পর্যন্ত। আজ সকাল থেকে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। হলুদ সতর্কতা জারি আছে ৫ জেলায়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.