Annapurna Bhandar Delay: অন্নপূর্ণা ভাণ্ডারের আগস্ট মাসের ৩০০০ টাকা কিস্তি এখনও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছায়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কেন এই বিলম্ব হচ্ছে এবং কবে টাকা মিলতে পারে, সেই সংক্রান্ত সর্বশেষ আপডেট জেনে নিন।
অগস্ট মাসের চার দিন কেটে গেল। কিন্তু এখনও পর্যন্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা। তাই উদ্বেগ বাড়ছে উপভোক্তাদের মধ্যে।
210
টাকা দেওয়ার কথা
সাধারণ সরকারি প্রকল্পের টাকা ১ থেকে ৭ তারিখের মধ্য়ে ঢুকে যায়। জুলাই মাসেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা প্রথম সপ্তাহে ঢুকে গিয়েছিল বলেও দাবি করেছেন বহু মহিলা। কিন্তু চলতি মাসে, অগস্ট মাসে এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি বহু মহিলা।
310
দেরির কারণ
অগস্ট মাসের কর্মদিবসের দুই দিন পূর্ণ। কিন্তু এখনও অধিকাংশ মহিলাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি। নবান্ন সূত্রের খবর, ডকিমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। আর সেই কারণেই টাকা পেতে দেরি হচ্ছে বলেও সূত্রের খবর।
জুলাই মাসে শুভেন্দু অধিকারীর সরকার ১ কোটিরও বেশি মহিলাকে দিয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা। কিন্তু যারমধ্যে কিছু অযোগ্য় মানুষও ছিল। আর সেই কারণেই এবার নতুন করে উপভোক্তাদের তথ্য যাচাই করে তবেই সরকারি প্রকল্পের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
510
প্রথম দফায় যাচাই অসম্পূর্ণ
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় দ্রুত টাকা পাঠানোর ওপর জোর দিয়েছিল সরকার। আর সেই কারণেই আবেদনপত্র সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই তথ্য়, নতি ও যোগ্যতার মানদণ্ড ফের নতুন করে খতিয়ে দেখা হচ্ছে।
610
বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ে জোর
উপভোক্তাদের সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের ওপর জোর দিয়েছে প্রশাসন। আবেদনপত্রের তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতি মিলিয়ে দেখা হচ্ছে বলেও সূত্রের খবর।
710
সারা মাস ধরে টাকা পাঠানোর প্রক্রিয়া
সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ১ অগাস্টই সবার টাকা একসঙ্গে ঢুকবে না। বরং সারা মাস ধরে পর্যায়ক্রমে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। অর্থাৎ এবার থেকে আর সব মহিলা একসঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা একসঙ্গে পাবেন না। বিক্ষিপ্তভাবে অ্য়াকাউন্টে ঢুকবে টাকা।
810
যোগ্য হয়েও টাকা না পেলে কী করবেন
অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত কোনও সমস্যায় সমাজকল্যাণ দপ্তরের হেল্পলাইন ১৮০০-৩৪৫-৫৫০৫ নম্বরে যোগাযোগ করতে পারেন আবেদনকারীরা। স্থানীয় সরকারি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।
910
প্রকৃত যোগ্যদের বঞ্চিত না করার আশ্বাস
প্রশাসনের দাবি, ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই প্রকৃত যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো হবে। কোনও যোগ্য ব্যক্তি যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে সরকার।
1010
টাকা নিয়ে আশাবাদী
তবে এখনও পর্যন্ত উপভোক্তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন বলেই আশাবাদী। আর যোগ্য মহিলারা নিজেদের প্রাপ্য টাকা পেতে অপেক্ষা করেতেও রাজি বলে জানিয়েছেন অনেকেই।