শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার কী? কেমন ছিল তাঁর ছোটবেলা? মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের আগেই জানুন

Published : May 09, 2026, 10:11 AM IST

Suvendu Adhikari favorite food: ব্যক্তিগত জীবনে কেমন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী খেতে ভালোবাসেন, আর কেমন ছিল তাঁর ছোটবেলা? স্পষ্ট করে জানিয়েছেন তাঁর মা। 

PREV
18
শুভেন্দু অধিকারী

তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার প্রধান কারিগর শুভেন্দু অধিকারী। অন্তত রাজ্য বিজেপির তেমনই মত। রাজ্য রাজনীতিতে তিনি দাপুটে নেতা হিসেবেই পরিচিত। তাঁর বাক্যবাণে বিদ্ধ বাম-কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। স্পষ্ট কথা স্পষ্ট করে বলায় তাঁর জুড়ি মেলা ভার।

28
ঘরের ছেলে শুভেন্দু

রাজ্য রাজনীতিতে যতই দাপুটে নেতা হন না কেন শুভেন্দু অধিকারী কিন্তু রীতিমত 'ফ্যামেলি ম্যান'। বাবা-মা, ভাইদের নিয়েই তাঁর পরিবার। অকৃতদার শুভেন্দু পরিবারের সকলেই প্রিয় পাত্র। শুভেন্দু অধিকারীর মা গায়েত্রী দেবী জানিয়েছেন, ঘরে রীতিমত শান্তশিষ্ট শুভেন্দু।

38
কেমন ছিল ছোটবেলা?

শুভেন্দু অধিকারীর মা জানিয়েছেন, ছোটবেলায় আর পাঁচটা ছেলের মতই দুষ্টু ছিলেন তিনি। তবে একটু বড় হতেই শান্ত হয়ে যায়। বেশি বকাঝকা করতেই হয়নি শুভেন্দুকে।

48
ছোটবেলা থেকেই রাজনীতিতে ঝোঁক

শুভেন্দুর মা জানিয়েছেন, ছোট থেকেই রাজনীতিতে ঝোঁকছিল। অল্প বয়স থেকেই অনেককিছু হয়েছেন। তাঁর কথায়, 'কলেজের জিএস হয়েছে, পৌর সভার চেয়ারম্যান হয়েছে। দুটো ব্যাঙ্কেরও চেয়ারম্যান হয়েছে। তারপর বিধায়ক। '

58
কী খেতে ভালোবাসেন শুভেন্দু?

শুভেন্দুর মায়ের কথায় তাঁর খাওয়াদাওয়া নিয়ে তেমন বাদবিচার নেই। তবে ইলিশ মাছ খুব প্রিয়। কী কী খেতে ভালোবাসেন তাও জানিয়েছেন গায়েত্রী দেবী।

68
প্রিয় খাবার শুভেন্দুর

গায়েত্রী দেবী জানিয়েছেন, 'বাড়ি থাকতে সকালে টিফিনে সবজি-রুটি আর ফল খান। বাইরে গেলে কী করে জানি না। ঘরে এমনই খায়।' তিনি আরও বলেছেন, গরমকালে রাতে জল ঢালা ভাত আর আলুসেদ্ধ খেতে পছন্দ করে। এছাড়াও শুভেন্দু যে কোনও মাছ ভাজা খেতে পছন্দ করে। পোস্ত-আর ডাল প্রিয় খাবার।

78
প্রিয় মাছ

শুভেন্দু ইলিশ মাছ খেতে ভালোবাসে। ইলিশ ভাপা বা ভাজা তাঁর অত্যান্ত প্রিয় বলেও জানিয়েছেন গায়েত্রীদেবী।

88
বাঙালিয়ানার ছাপ

রাজনীতির মঞ্চে শুভেন্দু যতই দাপুটে হোন না কেন, বাড়িতে আরও পাঁচটা বাঙালির মতই। ক্ষমতার শীর্ষ পৌঁছেও তাঁর জীবনে যে বাঙালিয়ানার ছাপ রয়েছে তা স্পষ্ট তাঁর মায়ের কথায়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories