Yuvasathi scheme: এখনও আসেনি যুবসাথী প্রকল্পের টাকা? WhataApp-এ চেক করুন পেমেন্ট ডেট ও স্ট্যাটাস

Published : Mar 23, 2026, 12:17 PM IST

রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে আবেদনকারীরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। এই সমস্যা সমাধানে এবার এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে আবেদনকারীরা বাড়িতে বসেই হোয়াটস অ্যাপের মাধ্যমে নিজেদের আবেদনের স্ট্যাটাস ও অন্যান্য তথ্য জানতে পারবেন।

PREV
15

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে বিরাট ঘোষণা করা হয়েছে। বর্তমানে ভাতা দেওয়া হচ্ছে ২১ থেকে ৪০ বছর বয়সী যুবকদের। প্রকল্পের নাম যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে মাসে মিলছে ১৫০০ টাকা করে।

25

যুবসাথী প্রকল্পের ফর্ম দেওয়ার জন্য এক সময় বসেছিল ক্যাম্প। তেমনই আবার অনলাইনে মিলেছে এই অনলাইন ও অফলাইনে আবেদন করা গেলে এই প্রকল্প নিয়ে নানান বিতর্ক সামনে এসেছে। নানান সমস্যার মুখে পড়েছেন আবেদনকারীরা।

35

এই সকল সমস্যা সমাধানে প্রশাসনের তরফে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। কিন্তু, তাতেও সমাধান হয়নি সমস্যার। এবার নেওয়া হল বিশেষ উদ্যোগ। এবার আপনার যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস জানতে পারবেন হোয়াটস অ্যাপেই। প্রকল্প সম্পর্কিত যাবতীয় তথ্য মিলবে এই হোয়াটস অ্যাপের মাধ্যমে। জেনে নিন কীভাবে।

45

সবার আগে আপনার ফোন থেকে ৬২৯২২৪৮৮ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। নির্দিষ্ট ইমেইল আইডির মাধ্যমে আপনার সকল প্রশ্নগুলোর করতে পারবেন। তৎক্ষণাত মিলবে উত্তরও। ছুটির দিন বাদে সকাল ১০.৩০ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত খোলা থাকবে এই নম্বর।

55

এবার থেকে আর জেলা বা ব্লক অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। বাড়িতে বসেই জানতে পারবেন সমস্ত তথ্য। তাই দেরি না করে আজই জেনে নিন কবে ঢুকবে আপনার যুবসাথী প্রকল্পের টাকা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories