Lakshmir Bhandar: কতদিন মিলবে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Published : Mar 23, 2026, 09:05 AM IST

মমতা সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই প্রকল্পের সুবিধা মহিলারা আজীবন পাবেন। বর্তমানে সাধারণ মহিলারা মাসিক ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৭০০ টাকা করে পাচ্ছেন।

PREV
17

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছেন বাংলায়। এই সকল ভাতার মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্মীর ভাণ্ডার। সব থেকে জনপ্রিয়তা পেয়েছে এই ভাতা। যার দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য।

27

বাংলায় চালু থাকা ভাতার মধ্যে আছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে যুবসাথীর মতো প্রকল্প। এই সকল প্রকল্প দ্বারা মাসের শুরুতেই অ্যাকাউন্টে চলে আসে ১৫০০ থেকে ২ হাজার টাকা।

37

এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি। এবং বলে দিয়েছি, সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এরই সঙ্গে তিনি নাম না করে বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, যদি কেই বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে,কিন্তু পরে করবে না। কিন্তু আমরা করে দেখিয়েছি এবং একমাস আগেই করে দিয়েছি।

47

মুখ্যমন্ত্রী আরও বলেন, এখন সাধারণ মহিলারা পাচ্ছেন দেড় হাজার। মানে বছরে ১৮ হাজার টাকা। আর তপফিলি জাতির মহিলারা পান ১৭০০ টাকা। মানে বার্ষিক ২০ হজার ৪০০ টাকায

57

প্রসঙ্গত, আগে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেতেন। বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা তপশিলি জাতির মহিলারা ১৭০০ টাকা করে পেয়ে থাকেন। ফেব্রুয়ারি থেকে বেড়েছে এই ভাতা।

67

তবে, যারা আবেদন করবেন তাদের বেশ কিছু যোগ্যতা থাকতে হবে। বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে আপনার বয়স হলে কিংবা আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবেন।

77

তেমনই চাকরিজীবী বা কোনও সরকারি পেনশন ভোগী হলে এই ভাত পাবেন না। এই ভাতা গৃহবধূদের আর্থিক স্বচ্চতা দিতে চালু হয়েছে বাংলায়। প্রথমে তা ছিল ৫০০ টাকা। পরে বৃদ্ধি পেয়ে তা ১৫০০ টাকা হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories