DA Case: ভোটের মুখে জোড়া ডিএ মামলা, মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীরা চাপ বাড়ছে নবান্নের

Published : Mar 23, 2026, 12:15 PM IST

Twin DA Case: সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে জোড়া মামলা বকেয়া DA-এর দাবিতে। জোড়া মামলায় রীতিমত চাপ বাড়ছে রাজ্য সরকারের ওপর। রাজ্য সরকারি কর্মীরা বকেয়া DA-এর দাবিতে অনড়। ভোটের মুখে চাপ বাড়ছে নবান্নে। 

PREV
112
DA মামলা

সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে জোড়া মামলা বকেয়া DA-এর দাবিতে। জোড়া মামলায় রীতিমত চাপ বাড়ছে রাজ্য সরকারের ওপর। রাজ্য সরকারি কর্মীরা বকেয়া DA-এর দাবিতে অনড়। আর সেই কারণে জোড়া মামলার শুনানির প্রতীক্ষায় রাজ্য সরকারি কর্মীরা।

212
DA ঘোষণা

রাজ্য সরকার ইতিমধ্যেই বকেয়া DA-এর ২৫% দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ পাবেন। নবান্ন সূত্রের খবর সেই মত প্রস্তুতিও চলছে।

312
জোড়া মামলা

কিন্তু রাজ্য সরকার ডিএ নিয়ে ঘোষণার আগেই রাজ্য সরকারি কর্মীদের একাংশের তরফ থেকে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে DA নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি- এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করেছে। দুটি মামলাই শুনানির অপেক্ষায় রয়েছে রাজ্য সরকারি কর্মীরা।

412
সুপ্রিম কোর্টে মামলা

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, বকেয়া DA-এর ২৫% দ্রুত মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত তা দেয়নি। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দীর্ঘ পরেও রাজ্য সরকার এই বিষয়ে চুপ ছিল। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে। কিন্তু তার আগেই আদালত অবমাননার মামলা দায়ের করেছে ইউনিটি ফোরান। সেই মামলার শুনানি হতে পারে আগামী ১৫ এপ্রিল।

512
হাইকোর্টে মামলা

সুপ্রিম কোর্ট ২০০৯ সালের রোপা অনুযায়ী DAকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দিলেও ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া মেটানোর কথা বলেছে। কিন্তু রাজ্যের নির্দেশিকায় তা নেই। সেখানে ২০১৬র জানুয়ারি থেকে ২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত DA দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্য সরকারি কর্মীরা সম্পূর্ণ বকেয়া DA-এর দাবিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মামলার শুনানি হতে পারে আগামী ৬ এপ্রিল।

612
এপ্রিলেই জোড়া শুনানি

এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট থেকে যা খবর পাওয়া গেছে তাতে স্পষ্ট হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট দুটে আদালতেই রাজ্য সরকারি কর্মীদের DA মামলার শুনানি হবে আগামী এপ্রিল মাসে। সেই মাসেই ভোট গ্রহণ রাজ্য বিধানসভা নির্বাচনে।

  • হাইকোর্টে মামলার শুনানি ৬ এপ্রিল
  • সুপ্রিম কোর্টে মামলার শুনানি ১৬ এপ্রিল (সম্ভাবনা)

ভোটের মুখেই জোড়া মমলার শুনানিতে চাপে পড়়তে পারে রাজ্য সরকার।

712
DA নিয়ে মূল দাবি

রাজ্য সরকারি কর্মীদের DA সংক্রান্ত চারটি মূল দাবি রয়েছে। সেগুলি এবার দেখে নিন।

812
বকেয়া মহার্ঘ ভাতার সমতা

বঙ্গভবন ও চেন্নাইয়ে রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে পশ্চিমবঙ্গে কর্মরত রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক হয়েছে প্রায় ৪০ শতাংশ। অবিলম্বে এই বৈষম্য দূর করার দাবি রাজ্য সরকারি কর্মীদের।

912
বাস্তব বা নোশনাল বকেয়া

৩১ ডিসেম্বর,২০১৯ পর্যন্ত যে ৪৮ মাসের বেতন শুধুমাত্র খাতায় কলমে বা নোশনালি বাড়ানো হয়েছিল। এবার তা নগদ অর্থে দিতে হবে।

1012
বাড়ি ভাড়া ও যাতায়াত ভাড়া

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো সমহারে রাজ্য সরকারি কর্মীদেরও বাড়ি ভাড়া ভাতা (HRA) ও ট্রান্সপোর্ট অ্যালাউন্স দিতে হবে।

1112
গ্র্যাচুইটির সুবিধে বৃদ্ধি

অবসরকালীন সুবিধে হিসেবে গ্র্যাচুইটির উর্ধ্বসীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করার দাবি জানিয়েছে।

1212
ইউনিটি ফোরামের বার্তা

রাজ্যের সরকারী কর্মীদের ন্যায্য পাওনা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরাম।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories