বড় খবর! ৩০ নভেম্বরের মধ্যেই মিলবে বকেয়া? সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published : Nov 05, 2026, 07:38 AM IST

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা করেছেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে বকেয়া ডিএ বাবদ ৪,০০০ কোটি টাকা দেওয়া হবে।

PREV
15

বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। জানিয়েছেন, কবে দেওয়া হবে বকেয়া মহার্ঘ ভাতা বাবদ অতিরিক্ত টাকা।

25

বিজেপি সরকার ক্ষমতায় এসে প্রথমেই প্রায় ২০ শতাংশ ডিএ বৃষ্টি করেছে রাজ্যবাসীর জন্য। এবার এল আরও চমক। সদ্য তিনি জানিয়েছেন, বকেয়া মহার্ঘ ভাতা বাবদ অতিরিক্ত ৪,০০০ কোটি টাকা আগামী ৩০ নভেম্বরের মধ্যে কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া হবে।

35

নবান্ন থেকে স্পষ্ট করা হয়েছে যে, রাজ্য সরকারের কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার পার্থক্যের ব্যবধান একেবারে দূর করা সম্ভব নয়। রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ধীরে ধীরে ডিএ বাড়ানো হবে। এছাড়াও তিনি উল্লেথ করেন মহার্ঘ ভাতা ২০ শতাংশ বাড়ানো ফলে এই ব্যবধান অনেকটা কমে এসেছে।

45

এরই সঙ্গে রাজ্যের মন্ত্রী সভা সপ্তম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। এর অধীনে রাজ্য সরকারি কর্মচারী, পঞ্চায়েত, পৌরসভা ও বিভিন্ন পর্ষদের কর্মীরা এবং সরকারি স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা থাকবেন।

55

এদিকে বঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকলেও বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা পান সপ্তম বেতন কমিশনের সুবিধা। এমনকি, ২০২৬ সালের শুরু থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। বাংলায় সপ্তম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রে সঙ্গে এই বৈষম্য কিছুটা কমবে বলে মনে করছেন সকলে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories