কী কী নথি সঙ্গে রাখতে হবে?
শিবিরে যাওয়ার আগে প্রয়োজনীয় নথিপত্রের আসল ও জেরক্স কপি গুছিয়ে রাখা ভালো। সাধারণভাবে যে নথিগুলি প্রয়োজন হতে পারে–
আধার কার্ড।
ভোটার কার্ড।
রেশন কার্ড।
ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স।
সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
সচল মোবাইল নম্বর।
জাতিগত শংসাপত্র, যদি প্রযোজ্য হয়।
শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ও মার্কশিট, শিক্ষা সংক্রান্ত প্রকল্পের ক্ষেত্রে।
জমির দলিল বা পর্চা, কৃষি ও জমি সংক্রান্ত প্রকল্পের ক্ষেত্রে।