নভেম্বরের শুরুতেই বঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে এবং কালীপুজো পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে কালীপুজোর পর ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সপ্তাহান্তে রাজ্যের তাপমাত্রা আরও কমতে পারে।
নভেম্বর মাস পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ। একদিকে কদিন ধরেল হালকা মাঝারি বৃষ্টি চলছে। এরই সঙ্গে সকালের দিকে অনুভব করা যাচ্ছে হালকা শীতের আমেজ। শোনা যাচ্ছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস আছে।
25
আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুসারে, আগামী কাল বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে।
35
কেমন থাকবে বাংলার আবহাওয়া?
আগামী ৮ নভেম্বর রবিবার অর্থাৎ কালীপুজোর দিন পর্যন্ত থাকবে শুষ্ক আবহাওয়া। তারপর সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও সপ্তাহান্ত থেকেই নামতে পারে পারদ। দক্ষিণবঙ্গে ২-৩ ডিগ্রি এবং উত্তরবঙ্গে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পারদ।
পূর্বাভাস অনুসারে, ঘূর্ণিঝড় মুরাসুর সরাসর প্রভাব পড়েনি কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী এলাকায়। শোনা যাচ্ছে, বঙ্গোপসাগরের নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা আছে। যার জেরে কালীপুজোর পর থেকে কলকাতা-সহ আশপাশে এলাকায় হতে পারে বৃষ্টি।
55
উত্তরবঙ্গের আবহাওয়া
তেমনই এই সময় উত্তরবঙ্গ থাকবে শুষ্ক। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে থাকবে শুষ্ক আবহাওয়া। কবে, সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার বদল হবে। ধীরে ধীরে ঠান্তা পড়তে পারেবলে জানিয়ে দিল হাওয়া অফিস।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.