রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে ভরসা প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আগামী জানুয়ারি মাস থেকে ভরসা কর্মসূচি চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে ভরসা প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আগামী জানুয়ারি মাস থেকে ভরসা কর্মসূচি চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘ভরসা’ প্রকল্পে অনুমোদন দেওয়া হবে। ফলে নতুন বছরের শুরুতেই রাজ্যের বেকারদের মুখে হাসি ফুটতে পারে বলে মনে করা হচ্ছে।
26
এই প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের মাসে ২,০০০ থেকে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য বা বেকার ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। নতুন বছরের শুরু থেকেই প্রকল্পের আবেদন প্রক্রিয়া চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই চাকরিপ্রার্থীদের মধ্যে এই প্রকল্প নিয়ে আগ্রহ বাড়ছে।
36
এই প্রকল্পে স্নাতক যোগ্যতাসম্পন্ন বেকার যুবক-যুবতীরা মাসে ৩,০০০ টাকা করে পেতে পারেন। অন্যদিকে, ন্যূনতম মাধ্যমিক পাশ করেছেন, কিন্তু স্নাতক হননি, এমন যোগ্য আবেদনকারীদের মাসে ২,০০০ টাকা দেওয়ার কথা রয়েছে।
46
২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় আসতে পারেন। পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে। পাশাপাশি অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে বিধিনিষেধের কথাও জানানো হয়েছিল।
56
তবে আবেদন করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রয়োজনীয় নথিপত্র তৈরি রাখা। আবেদনকারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ এবং ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য জমা দিতে হতে পারে। সম্ভাব্য নথির তালিকায় রয়েছে—
১. আধার কার্ড।
২. ভোটার কার্ড।
৩. জন্মের শংসাপত্র।
৪. মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড।
৫. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
৬. অরিজিনাল অথবা প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট।
৭. ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য।
৮. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
৯. ইনকাম সার্টিফিকেট।
66
সম্ভাব্য আবেদনকারীদের এখন থেকেই আধার, ভোটার কার্ড, শিক্ষাগত শংসাপত্র এবং ব্যাঙ্কের নথি গুছিয়ে রাখা উচিত। তবে উপরে উল্লেখিত নথিগুলির তালিকা চূড়ান্ত সরকারি নির্দেশিকা নয়। আবেদন শুরুর আগে রাজ্য সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করে নেওয়াই সবচেয়ে ভালো।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.