বিবাহ-বর্হিভূত সম্পর্কে আপত্তি, প্রেমদিবসে স্বামীকে 'শ্বাসরোধ করে খুন' স্ত্রীর ও তার প্রেমিকের

Published : Feb 14, 2020, 04:15 PM ISTUpdated : Feb 14, 2020, 04:16 PM IST
বিবাহ-বর্হিভূত সম্পর্কে আপত্তি, প্রেমদিবসে স্বামীকে 'শ্বাসরোধ করে খুন' স্ত্রীর ও তার প্রেমিকের

সংক্ষিপ্ত

  বিবাহ-বর্হিভূত সম্পর্কের  নির্মম পরিণতি নিজের বাড়িতে খুন হয়ে গেলেন যুবক স্ত্রী ও প্রেমিক তাঁর শ্বাসরোধ করেছে অভিযোগ চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার চাপড়ায়  

বিবাহ-বর্হিভূত সম্পর্কে অন্তরায় হয়ে উঠেছিলেন তিনি। প্রেমদিবসে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনই করে দিল এক মহিলা! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়া চাপড়ায়। মৃতের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তার প্রেমিক পলাতক।

মৃতের নাম ইজারুল শেখ। বাড়ি, চাপড়ায় হাতিশালা এলাকায়। স্ত্রীর সঙ্গে একেবারেই বনিবনা ছিল না ইজারুলের। প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি হত। স্থানীয় বাসিন্দারা অভিযোগ, এলাকারই একটি ছেলের সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল ইজারুলের স্ত্রী বিউটি। প্রেমিকের সঙ্গে অবাধ মেলামেশা করত সে। স্ত্রীর এই আচরণ মেনে নিতে পারেননি ইজারুল। এই নিয়ে ইজারুল ও বিউটির মধ্যে অশান্তি চরমে পৌঁছয়। কিন্তু সেই অশান্তির জেরে যে এমন ঘটনা ঘটবে, তা কে জানত!  শুক্রবার সকালে বাড়িতে ইজারুলের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, প্রেমিককে সঙ্গে তাঁকে শ্বাসরোধ করে খুন করেছে বিউটি। তারপর মৃতদেহটি ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।  ঘটনার পর অভিযুক্ত মহিলাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তবে বিউটির প্রেমিকের আর নাগাল পাওয়া যায়নি। সে পলাতক। 

আরও পড়ুন: সম্পর্কে বাধা পরিবার, প্রেম দিবসের আগে আত্মহত্যার চেষ্টা যুগলের

উল্লেখ্য, দিন কয়েক আগে পুরুলিয়ায় গভীর রাতে নিজের বাড়িতেই খুন হয়ে যান এক অধ্যাপক। ঘটনার তদন্তে তাঁর স্ত্রীর বিবাহ-বর্হিভূত সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। জানা যায়, কলেজ জীবনের প্রেমিকের সঙ্গে ফের ফেসবুক মারফৎ যোগাযোগ হয় ওই মহিলার। প্রেমিকার সঙ্গে ছক কষে ওই অধ্যাপককে খুন করে তার স্ত্রী। দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ। 
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

WB DA: আর ঠিক কত দিন পরে কর্মীরা হাতে পাবেন বকেয়া DA? শুরু হয়েছে চুলচেরা হিসেব
কোটায় রেস্তরাঁয় খেতে গিয়ে বহুতল ভেঙে মৃত্যু বাংলার পড়ুয়ার! ছাত্রের মা গুরুতর জখম