বিবাহ-বর্হিভূত সম্পর্কে বাধা, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করল স্ত্রী

Published : Feb 28, 2020, 02:30 PM ISTUpdated : Feb 28, 2020, 02:31 PM IST
বিবাহ-বর্হিভূত সম্পর্কে বাধা, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করল স্ত্রী

সংক্ষিপ্ত

  স্ত্রীর বিবাহ-বর্হিভূত সম্পর্ক মেনে নেননি তিনি নিজের  বাড়িতেই খুন হয়ে গেলেন এক ব্যক্তি গ্রেফতার মৃতের স্ত্রী ও প্রেমিকা হুগলির হরিপালের ঘটনা

স্ত্রী-র বিবাহ-বর্হিভূত সম্পর্কের প্রতিবাদ করেছিলেন তিনি। নিজের বাড়িতেই খুন হয়ে গেলেন এক বৃদ্ধ! মৃতের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। মনুয়াকাণ্ডের ছায়া এবার হুগলির হরিপালে।

আরও পড়ুন: মা গুরুতর অসুস্থ, ডাক্তার দেখানোর নাম করে স্টেশনে ফেলে পালাল ছেলে

মৃতের নাম হারাধন গায়েন। বাড়ি, হরিপালের জামাইবাটি গ্রামে। রাজমিস্ত্রির কাজ করতেন, দিনের বেশিরভাগ সময়ই বাড়ির বাইরেই কাটত হারাধনের। স্ত্রী যে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তা প্রথমে টেরই পাননি তিনি। ঘটনাটি যখন জানতে পারেন, তখন আর চুপ করে থাকেননি! স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিবাহ-বর্হিভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্বামী ও স্ত্রীর মধ্যে রোজই অশান্তি লেগে থাকত। মঙ্গলবার রাতে বাড়িতেই গলায় ফাঁস দেওয়ার অবস্থায় হারাধনকে পড়ে থাকতে দেখেন তাঁর বোন সবিতা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতাল নিয়ে গেলে হারাধনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

আরও পড়ুন: সিসিটিভি ফুটেজেও অধরা, চোরের বুদ্ধিমত্তায় তাজ্জব পুলিশ আধিকারিকরা 

রাজমিস্ত্রির কাজ করত সে-ও। মৃতের বাড়িতে নেপাল ধাড়া নামে এক ব্যক্তির অবাধ যাতায়াত ছিল। তেমনই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নেপালের সঙ্গে স্ত্রীর বিবাহ-বর্হিভূত সম্পর্ক মেনে নিতে পারেননি হারাধন। পথে কাঁটা সরাতে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করেছে মৃতের স্ত্রীই। দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় ধৃতেরা অপরাধ স্বীকারও করেছে জানিয়েছেন তদন্তকারীরা।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'বাবরি যাত্রা' থেকে হুমায়ুন কবীরের হুংকার, এবার TMC-এর সঙ্গে নিশানায় BJP
Ajker Bangla News Live: Nashipur Passenger Halt Station - নদীর দুই পারের মিলন, আজিমগঞ্জ ও নশিপুরের মিলন ঘটাতে ‘হল্ট’ স্টেশন রেলের