শুধু পিঙ্ক কার্ড আর নয়! বাসে ফ্রি পরিষেবা পেতে হলে মানতে হবে এই নিয়ম, স্পষ্ট বার্তা পরিবহন মন্ত্রীর

Published : Sep 24, 2026, 11:34 AM IST

পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা চালু হয়েছে। তবে পিঙ্ক কার্ড চালু না হওয়া পর্যন্ত এই সুবিধা পেতে মহিলাদের আধার কার্ডের হার্ড কপি বা ফটোকপি দেখানো বাধ্যতামূলক। সদ্য স্পষ্ট বার্তা দিলেন পরিবহন মন্ত্রী।

PREV
16

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর নানান উদ্যোগ নিতে দেখা গিয়েছে। মহিলাদের জন্য ভাতা চালু থেকে শুরু করে বাসের ফ্রি পরিষেবা চালু তেমনই আবার বিভিন্ন নতুন প্রকল্প চালু হয়েছে বাংলায়।

26

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের মহিলাদের জন্য বাসে ভ্রমণ বিনামূল্য করে দিয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত হোক বা নন এসি, শহরের মধ্যে হোক কিংবা দূরে- যে কোনও সরকারি বাস যাত্রায় এখন মহিলাদের জন্য ফ্রি। এরজন্য প্রয়োজন পিঙ্ক কার্ড। সঙ্গে প্রয়োজন আরও কয়টি নথি।

36

বর্তমানে যাত্রীদের মধ্য জরুরি নথি সঙ্গে রাখার অভ্যেস বদল হয়েছে। সকলেই ফোনেই রাখেন ডকুমেন্ট। প্রয়োজনীয় কাগজপত্রের ছবি তুলে রাখেন ফোন। আর কন্ডাক্টর চাইলে শুধু স্ক্রিন শর্ট দেখিয়ে দেন। এই নিয়ে বাড়ছে ক্ষোভ। অনেক কন্ডাক্টর বলে থাকেন কাগজের নথি না দেখাতে পারলে পুরো ভাড়া দিতে হবে।

46

আবার একাংশ মহিলার দাবি, আজকাল কেউ ব্যাগে করে কোনও নথিপত্রের হার্ড কপি বয়ে বেড়ান না। সব কিছুই ফোনে রাখা থাকে। ব্যাঙ্ক থেকে শুরু করে অন্যান্য জায়গায়, শুধু ফোন খুলে নথি দেখালেই কাজ হয়।

56

এবার এই নিয়ে বিশেষ মন্তব্য করলেন অর্জুন সিং। তিনি বলেছেন, মহিলাদের জন্য যতদিন না পিঙ্ক কার্ড চালু হচ্ছে, ততদিন পর্যন্ত বিনামূল্যে বাসে ভ্রমণের সুবিধা পেতে প্রত্যেককে প্রয়োজনীয় নথি হার্ড কপি দেখাতেই হবে। নথির ফটোকপি সঙ্গে রাখলেই চলবে।

66

পরিবহন মন্ত্রীর কথায়, শুধুমাত্র রাজ্যের মহিলারা এই পরিষেবা বিনামূল্যে পাবেন। ফোনে দেখানো কোনও প্রয়োজন নেই, শুধু একটি ফটোকপি সঙ্গে রাখলেই হবে। তাই মহিলারা সরকারি বাসে ওঠার আগে আধার কার্ডের একটি ফটোকপি রাখুন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories