Kolkata to Delhi Volvo Bus: বেসরকারি পরিবহণ সংস্থা শ্যামলী পরিবহণের উদ্যোগে চালু হল এই বাস সার্ভিস। সল্টলেকের করুণাময়ী থেকে ছাড়বে এই বাসগুলি। প্রত্যেকটি প্রিমিয়াম কোচ এবং অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে সবকটি বাসে। আরামদায়ক সিট, বায়ো-টয়লেটম, সিসিটিভি ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকিংয়ের মতো একাধিক সুবিধাজনক বন্দোবস্ত রয়েছে এই প্রিমিয়াম বাসগুলিতে।

Kolkata to Delhi Volvo Bus: ট্রেনের টিকিট কনফার্ম করার কোনও ঝামেলা নেই। ফ্লাইটের টিকিট নিয়ে কোনও চিন্তা নেই (Kolkata to Delhi Volvo Bus)। সোজা বাসে উঠুন, এসি-তে আরাম করতে করতে পৌঁছে যান কলকাতা থেকে দিল্লি। সস্তায় পুষ্টিকর! ভলভো বাস, পুরো এসিতে শুয়ে শুয়েই কলকাতা থেকে দিল্লি? এলাহি ব্যাপার। বাস্তবেই তাই (Kolkata to Delhi AC Bus)। 

সস্তায় পুষ্টিকর! ভলভো বাস

বেসরকারি পরিবহণ সংস্থা শ্যামলী পরিবহণের উদ্যোগে চালু হল এই বাস সার্ভিস। সল্টলেকের করুণাময়ী থেকে ছাড়বে এই বাসগুলি। প্রত্যেকটি প্রিমিয়াম কোচ এবং অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে সবকটি বাসে। আরামদায়ক সিট, বায়ো-টয়লেটম, সিসিটিভি ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকিংয়ের মতো একাধিক সুবিধাজনক বন্দোবস্ত রয়েছে এই প্রিমিয়াম বাসগুলিতে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং প্রয়োজনের কথা মাথায় রেখে বাসগুলিতে থাকছে ওয়াই-ফাই কানেকশন এবং চার্জিং-এর সুবিধা। সপ্তাহের প্রতিদিন এই বাস সার্ভিস চালু থাকবে। 

কলকাতা থেকে দিল্লি পৌঁছতে সময় লাগবে প্রায় ২৪ ঘণ্টা। নুন্যতম টিকিটের ভাড়া ২০০০ টাকা। পাশাপাশি টিকিটের দাম থাকবে ২,৫০০–৩,০০০ টাকার মধ্যে। তবে শুধু কলকাতা থেকে দিল্লি নয়, কলকাতা থেকে বেঙ্গালুরু, কলকাতা থেকে চেন্নাই এবং কলকাতা থেকে পুরী বাস সার্ভিসও চালু হয়েছে। অন্যদিকে, কলকাতা থেকে বেঙ্গালুরু পৌঁছতে সময় লাগবে ৩৫ ঘণ্টা। টিকিটের দাম ৪৫০০ টাকা। অন্যদিকে, কলকাতা থেকে চেন্নাই যেতে সময় লাগবে ২৪ ঘণ্টা। নুন্যতম ভাড়া ৪৭০০ টাকা। 

পুরো এসিতে শুয়ে শুয়েই কলকাতা থেকে দিল্লি?

কলকাতা থেকে পুরী যেতে লাগবে মাত্র ৮ ঘণ্টা। টিকিটের দাম ১৫০০ টাকা। সবমিলিয়ে, এলাহি আয়োজন বাসের ভিতরেই। প্রতিটি সিটে থাকছে পার্সোনাল টিভি স্ক্রিনের ব্যবস্থা সহ ওটিটি ফেসিলিটি। এছাড়াও স্ন্যাক্স, পানীয় জল এবং চা-কফির ব্যবস্থা সহ মিনি স্ন্যাক্স বারও থাকবে এই প্রিমিয়াম অত্যাধুনিক ভলভো বাসে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।