Pink Card Scheme: মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা, 'পিঙ্ক কার্ড' চালুর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published : Jul 21, 2026, 09:38 PM IST

Pink Card: মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিনামূল্যে বাস সফরের জন্য চালু হচ্ছে 'পিঙ্ক কার্ড', চাকরিজীবীদের জন্যও থাকছে বিকল্প ব্যবস্থা। জানুন বিস্তারিত।

PREV
16
৫০টি নতুন বাসের উদ্বোধন মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে ৫০টি নতুন বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান মঞ্চ থেকেই মহিলাদের বিনামূল্যে বাস সফর নিয়ে ফের বড় আপডেট দিলেন তিনি। এর আগেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্য যাতায়াতের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, এবার সেই প্রকল্পের বিস্তারিত রূপরেখা স্পষ্ট করলেন।

26
চাকরিজীবী মহিলাদের আপত্তির জেরেই সমাধানসূত্র

সরকার গঠনের পর মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে সফরের ঘোষণায় মহিলা মহলে খুশির আবহ তৈরি হলেও, অনেক চাকরিজীবী মহিলাই এতে আপত্তি জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, তাঁরা নিজেরাই রোজগার করেন, তাই ভাড়া দিয়েই যাতায়াত করতে চান, আর সরকারের এই বিনামূল্য পরিষেবা যেন আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের কথা মাথায় রেখেই করা হয়। এই বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছে যায়।

36
জিরো ভ্যালু টিকিটের জন্য আসছে 'পিঙ্ক কার্ড'

যেসব মহিলা বিনামূল্যে যাতায়াতের সুযোগ 'জিরো ভ্যালু টিকিট'-এর মাধ্যমে নিতে চান, তাঁদের জন্য দ্রুত চালু হচ্ছে বিশেষ 'পিঙ্ক কার্ড'। মুখ্যমন্ত্রী পরিবহণ দফতরকে নির্দেশ দিয়েছেন, দ্রুত এই কার্ড চালু করে যাঁরা জিরো ভ্যালু টিকিট নিতে চান তাঁদের একটি করে পিঙ্ক কার্ড প্রদান করতে হবে। প্রয়োজনে এই প্রক্রিয়া ধীরে ধীরে, পাঁচ-ছয় মাস ধরে চালু করার কথাও বলেছেন তিনি।

46
যাঁরা নিজেরা টিকিট কাটতে চান, তাঁদের জন্যও থাকছে বিকল্প ব্যবস্থা

যাঁরা ভালো উপার্জন করেন এবং নিজেরাই ভাড়া দিয়ে টিকিট কাটতে ইচ্ছুক, তাঁদের ইচ্ছাকেও সম্মান জানিয়ে রাখা হচ্ছে আলাদা বিকল্প ব্যবস্থা। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, মাসে ৫০ হাজার বা ৮০ হাজার টাকা বেতন পান এমন মহিলাদের জন্যও একটি বিকল্প ব্যবস্থার মধ্যে রাখার প্রয়োজন রয়েছে, আর সেই ব্যবস্থাই তৈরি করা হচ্ছে।

56
প্রকল্প রূপায়ণে বাজেটে বরাদ্দ অতিরিক্ত ৪০০ কোটি টাকা

এই গোটা প্রকল্পের নিরবচ্ছিন্ন পরিচালনার জন্য বাজেটে অতিরিক্ত ৪০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই খাতে পরিবহণ নিগমগুলিকে অতিরিক্ত এই বিপুল অঙ্কের টাকা দিতে হবে, যা ইতিমধ্যেই বাজেটে প্রভিশন হিসেবে রাখা হয়েছে।

66
বাসের রং বদল ও পরিবেশবান্ধব যানবাহনের উদ্বোধন

মহিলাদের যাতায়াত সংক্রান্ত ঘোষণার পাশাপাশি এদিন বাসের রং পরিবর্তন নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্বামী বিবেকানন্দের পরিধেয় পোশাকের রঙের অনুকরণে শৌর্যের প্রতীক হিসেবে গেরুয়া রঙে সাজানো হচ্ছে সরকারি বাসগুলিকে। একইসঙ্গে এদিন পরিবেশবান্ধব ৪৩টি সিএনজি ও ৭টি ইলেকট্রিক বাসেরও উদ্বোধন হয়, যা রাজ্যের পরিবহণ ব্যবস্থায় নতুন দিশা দেখাচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories