Published : Sep 01, 2026, 06:48 PM ISTUpdated : Sep 01, 2026, 07:37 PM IST
পুজোর আগে মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য এক বিরাট ঘোষণা করেছেন। এবার থেকে অন্নপূর্ণা যোজনার পাশাপাশি মহিলারা মাসে ৩০০০ টাকার বদলে ৫০০০ টাকা করে পাবেন। সেপ্টেম্বর মাস থেকেই এই নতুন সুবিধা চালু হবে বলে জানানো হয়েছে। জেনে নিন বিস্তারিত।
পুজোর আগে বিরাট খবর দিলেন মুখ্যমন্ত্রী। সদ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আর ৩০০০ নয়, পুজোর আগে মহিলারা মাসে পাবেন ৫ হাজার। পুজোর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে হল বিরাট ঘোষণা। এতে আপ্লুত সকলে। এবার পুজোর আগে মিলল বড় চমক।
25
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে চালু করেছে অন্নপূর্ণা যোজনা। যার দ্বারা মাসে মিলছে ৩ হাজার টাকা করে। জুন থেকে চালু হয়েছে এই ভাতা। তবে, এবার থেকে অন্নপূর্ণা যোজনার পাশাপাশি মিলবে আরও একটি ভাতা। আর মাসে ৩০০০ নয়। পুজোর আগে মহিলারা মাসে পাবেন ৫ হাজার করে। এমনকী, সেপ্টেম্বর থেকেই পাওয়া যাবে সুবিধা।
35
সদ্য মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার পাশাপাশি যারা বিধবা ভাতা পান, তারা সেই প্রকল্প চালিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে। এই বয়সী মহিলারা ৩ হাজার টাকার কর অন্য কোনও ভাতা পেলে তা বন্ধ করা হবে না। অর্থাৎ, যারা বিধবা ভাতা পান, তারা এবার অন্নপূর্ণা ভাতাও পাবেন। অর্থাৎ প্রতি মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ৫ হাজার টাকা করে।
অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বর মাসের টাকা কবে ঢুকবে তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, সেপ্টেম্বর থেকে মাসের দ্বিতীয় সপ্তাহে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠিয়ে দেবে রাজ্য। অর্থাৎ এই মাসের ১৪-১৫ তারিখের মধ্যে ঢুরবে টাকা।
55
যাদের স্ট্যাটায় Under Process দেখাচ্ছে, তাদের মধ্যে যোগ্য আবেদনকারীদের এই মাসে অর্থার সেপ্টেম্বর মাসে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার সম্ভাবনা আছে প্রবল। বর্তমানে চলছে ভেরিফিকেশন। আর সেই ভেরিফিকেশনে পাশ করলেই বদল হবে স্ট্যাটাস। ফলে সেপ্টেম্বর মাসে আপনিও পেতে পারেন টাকা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.