Civic Fine Rules: রাস্তায় বেরোলেই সাবধান! এই ৪ কাজে ১০০-২০০ টাকা ফাইন, বড় ঘোষণা অগ্নিমিত্রা পলের

Published : Sep 01, 2026, 04:19 PM IST

WB civic fine rules September 2026: ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু কড়া নিয়ম। থুতু ফেললে ১০০ টাকা, আবর্জনা বা প্রকাশ্যে মলমূত্র ত্যাগে ২০০ টাকা জরিমানা। সম্পূর্ণ ডিজিটাল ও ক্যাশলেস ব্যবস্থায় কীভাবে হবে আদায়, জানুন বিস্তারিত।

PREV
19
সেপ্টেম্বর থেকেই নতুন নিয়ম কলকাতায়

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পলের ঘোষণার পর থেকেই শহরে নতুন নিয়ম কার্যকর। অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই শহর পরিচ্ছন্ন রাখার নিয়ম চালু হল। এবার থেকে রাস্তাঘাট নোংরা করলেই গুণতে হবে মোটা টাকা জরিমানা। শহর পরিচ্ছন্ন রাখতে এবার থেকে বড় উদ্যোগ নিল শুভেন্দু অধিকারীর সরকার।

29
জরিমানা ধার্য

এবার থেকে রাস্তা থুতু ফেললে গুণতে হবে জরিমানা। পাশাপাশি আবর্জনা ফেললেও দিতে হবে টাকা। তেমনই ঘোষণা করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। নিষিদ্ধ প্ল্যাস্টিক ব্যবহারের ওপরও জরিমানা ধার্য করা হয়েছে।

39
কিসের জন্য কত জরিমানা
  • রাস্তাঘাটে বা জনবহুল এলাকায় প্রকাশ্যে থুতু ফেললে দিতে হবে ১০০ টাকা জরিমারা
  • যেখানে সেখানে আবর্জনা ফেললে বা নোংরা ফেললে জরিমানার অঙ্ক দাঁড়াবে ২০০ টাকা।
49
মলমূত্র ত্যাগ ও প্ল্যাস্টিক ব্যবহারেও জরিমানা
  • প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করলে জরিমানা দিতে হবে ২০০ টাকা।
  • ১২৫ মাইক্রেনের কম পুরু প্ল্যাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার বা বহন করলেও ২০০ টাকা জরিমানা দিতে হবে।
59
কীভাবে জরিমানা আদায়?

অনুমোদিত পুরকর্মীরা ঘটনাস্থলে জিও-ট্যাগযুক্ত ছবি তুলে প্রমাণ রাখবেন এই নোংরা ফেলার ঘটনার। তারপরই কিউআর কোড বা অনলাইনে দিতে হবে জরিমানা।

69
বাড়তি নজরদারি

নজরদারি ও জরিমানা কার্যকর করতে প্রতিটি ওয়ার্ডে ২ জন করে কর্মী নিয়োগ করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি আরও বলেছেন, এই পুরকর্মীদের সহযোগিতায় থাকবে স্থানীয় পুলিশ কর্মীরা।

79
উদ্দেশ্য একটাই

অগ্নিমিত্রা পল সরকারের এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে স্পষ্ট করে জানিয়ে দেন এর উদ্দেশ্য একটাই কলকাতা শহরকে পরিষ্কার ও পরিচ্ছনিন রাখা। জরিমানা আদায়ের থেকেও মানুষকে সচেতন করাই তাদের মূল উদ্দেশ্য। এই শহর যে মানুষের নিজের শহর- এই বোধ উদয় করাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলেও জানিয়েছেন অগ্নিমিত্রা পল।

89
সরকারি উদ্যোগ

মন্ত্রী স্বীকার করে নিয়েছেন প্রস্তুতি এখনও সম্পূর্ণ নয়। বাজার-হাট ও স্টেশন চত্বরে ডাস্টবিন বসানো এবং নতুন শৌচালয় তৈরির কাজ চলছে।

99
প্লাস্টিকের বদলে মিলবে পরিবেশবান্ধব ব্যাগ

হাওড়া-বিধাননগরে বসেছে বিশেষ ভেন্ডিং মেশিন, যেখানে ভুট্টার দানার ব্যাগ মিলবে ১ টাকায়, কাপড়ের ব্যাগ ৫-১০ টাকায়। কলকাতাতেও একই ব্যবস্থা চালুর পরিকল্পনা চলছে।

Read more Photos on
click me!

Recommended Stories