কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় চালু হলেও, এই কার্ডের মাধ্যমে সব রোগের চিকিৎসা সম্ভব নয়। হাসপাতালে ভর্তি না হলে বা জ্বর-সর্দির মতো সাধারণ রোগের ক্ষেত্রে এর সুবিধা মেলে না। জেনে নিন কোন কোন রোগের চিকিৎসা মিলবে না এই প্রকল্পে।
দীর্ঘদিনের টানাপোড়েনের পর পালাবদল হতেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এসেছে বাংলা। বেশ কয়েক মাস আগেই শুরু হয়েছিল আবেদন। ইতিমধ্যেই অনেকে কার্ড হাতে পেয়েছেন। তবে জানেন কি সব রোগের চিকিৎসা মিলবে না এই কার্ডে। জেনে নিন তালিকায় আছে কোন কোন রোগ।
25
আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পেতে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। অর্থাৎ আপনি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ নিলে মিলবে না আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা। জ্বর, সর্দি, কাশির মতো ছোটখাটো রোগের চিকিৎসা মেলেনা এই কার্ডে।
35
যদি কেউ দাঁতের চিকিৎসা করাতে চান যেমন দাঁত ফিলিং, রুট ক্যানেল কিংবা ডেন্টাল ইমপ্লান্ট করাতে চান, তাহলে তার সুবিধা পাবেন না। আয়ুষ্মান ভারত কার্ডে মিলবে না দাঁতের চিকিৎসার সুবিধা।
যদি কেউ কসমেটিক সার্জারি করাতে চান, তাহলে মিলবে না সুবিধা। এমনকী, যদি ট্যাটু রিমুভ করানোর মতো ছোটখাটো চিকিৎসা করাতে চান তাহলেও পাবেন না আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা। এই তথ্য বর্তমানে অনেকেরই অজানা।
55
বর্তমানে আইভিএফ পদ্ধতির চল বেড়েছে। এই পদ্ধতি মেনে সন্তান জন্ম দিতে চাইলে আয়ুষ্মান ভারত কার্ডে তার সুবিধা মিলবে না। আয়ুষ্মান ভারত কার্ড আইভিএফ পদ্ধতির খরচ বহন করে না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.