প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, দেখা করতে এসে নৃশংস কাণ্ড ঘটালো নদিয়ার প্রেমিক

Published : Jul 13, 2019, 01:03 PM IST
প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, দেখা করতে এসে নৃশংস কাণ্ড ঘটালো নদিয়ার প্রেমিক

সংক্ষিপ্ত

প্রেমিকের হাতে খুন প্রেমিকা প্রেমিকার উপর হামলা চালিয়ে আত্মহত্যার চেষ্টা কী কারণে প্রাণঘাতী হামলা, তদন্তে পুলিশ  

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেই নৃশংস কাণ্ড ঘটালো প্রেমিক। প্রেমিকার পেটে ভোজালি দিয়ে আঘাত করার পরে নিজের পেটেও একই ভাবে ভোজালি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক। হাসপাতালে নিয়ে গেলে ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার মুড়াগাছা মিলননগর গ্রামে।

আরও পড়ুন- তান্ত্রিকের ঘরে উদ্ধার রক্তাক্ত দেহ! মৃতের স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ার অভিযোগ
    

সূত্রের খবর, নদিয়ার হাঁসখালি থানার রামনগর এলাকার বাসিন্দা রত্না মল্লিকের (২৩) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ভায়নার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের (২৮)। বেশ কয়েকদিন ধরেই তাঁদের মধ্যে কোনও কারণে মনোমালিন্য চলছিল বলে জানা গিয়েছে। শুক্রবার বিকেলে মিলননগর গ্রামেই তাঁরা দু' জনে দেখা করতে যায়। তখনই ফের তাঁদের মধ্যে বচসা বাঁধে। এর মধ্যেই আচমকা বিশ্বজিৎ নামে ওই যুবকে তাঁর প্রেমিকার পেটে ভোজালি ঢুকিয়ে আঘাত করে। তার পর নিজের পেটেও ভোজালি মেরে আত্মহত্যার চেষ্টা করে সে। 

আরও পড়ুন- মাঝরাস্তায় ফিল্মি কায়দায় তৃণমূল নেতা খুন, মুর্শিদাবাদে হত্যালীলা চলছেই

ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় দু' জনকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা হাঁসখালি থানায় খবর দিলে পুলিশ দু' জনকে উদ্ধার করে প্রথমে বগুলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বিশ্বজিৎ বিশ্বাসকে শক্তিনগর জেলা হাসপাতালে এবং রত্না মল্লিককে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও সেখানে নিয়ে গেলে রত্না মল্লিককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে প্রাণঘাতী হামলা চালালো প্রেমিক, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

West Bengal Temperature & Weather Update: দোল মিটতে না মিটতেই বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন ভিজবে কোন কোন জেলা
ঠিক কত দফায় ভোট হবে বঙ্গে? দুই দিনের রাজ্য সফরের পরই সিদ্ধান্ত ঘোষণা ECI-এর