যুবশক্তি ভরসা কার্ড ২০২৬: প্রতি মাসে ৩,০০০ টাকা বেকার ভাতা পেতে কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত

Published : May 15, 2026, 09:01 AM IST

Yuva Shakti Card: যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের পাশে দাঁড়াতে উদ্যোগী রাজ্যের বিজেপি সরকার। দ্রুত চালু করা হবে এই প্রকল্প। রইল আবেদনের পদ্ধতি। 

PREV
19
যুবশক্তি ভরসা কার্ড

বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম ছিল যুবশক্তি ভরসা কার্ড। এই প্রকল্পের মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের পাশে দাঁড়াতে উদ্যোগী রাজ্যের বিজেপি সরকার। দ্রুত চালু করা হবে এই প্রকল্প। তেমনই শোনা যাচ্ছে নবান্ন সূত্রে।

29
বেকার ভাতার অঙ্ক

বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতিতে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তরুণ-তরুণীদের মাসে ৩০০০ টাকা টাকা করে দেবে বলেছিল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যুবশ্রী বা যুবসাথী প্রকল্পের মাধ্যমে তরুণ তরুণীদের ১৫০০০ টাকা করে দিচ্ছিল।

39
জুন থেকেই চালু?

নবান্ন সূত্রের খবর মে মাসে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। তাই কোনও রকম জনমুখী প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। জুন মাস থেকেই সমস্ত জনমুখী প্রকল্প চালু করতে উদ্যোগ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। তৃণমূল সরকারের মতই বিজেপি সরকারও ভাতার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্য়াকাউন্টে দেওয়ার পরিকল্পনা করছে।

49
কারা কারা পাবে?

বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার তরুণ-তরুণীদের এই টাকা দেওয়া হবে। বয়সের উর্ধ্বসীমা ২১-৪০ বছর। তবে নতুন সরকার যোগ্যতা বা বয়সের মাপকাঠিতে কোনও পরিবর্তন আনে কিনা সেটাই এখন দেখার।

59
নতুন করে আবেদন

নবান্ন সূত্রের খবর এই প্রকল্পের সুবিধে পাওয়া বা নাম নথিভুক্ত করার জন্য নতুন করে আবেদন করতে হবে। কারণ শুভেন্দু অধিকারীর সরকার পুরো প্রক্রিয়াটি নতুন করে চালু করছে। তাই পুরনো সুবিধেভোগীদের পাশাপাশি নতনরাও আবেদন করতে পারবেন প্রকল্পের জন্য।

69
স্বচ্ছতার জন্য

শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই জানিয়ে দিয়েছিলেন সরকার পূর্বতন সরকারের সব জনমুখী প্রকল্পই চালাবে, তবে তা স্বচ্ছতার সঙ্গে। আর সেই কারণে আগের তুলনায় নজরদারী কড়া করা হবে। পুরনোর পাশাপাশি নতুনদেরও আবেদনপত্র খতিয়ে দেখা হবে।

79
বিশেষ নজরদারি

র্ববর্তী প্রকল্পের কারিগরি ত্রুটি ও ভেরিফিকেশন সংক্রান্ত সমস্যা মেটাতে এবার কড়া নজরদারি ও স্বচ্ছতা বজায় রাখার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য ডিবিটি ব্যবস্থা কার্যকর থাকবে। তাই পুরনো উপভোক্তরা যাতে নতুন করে আবেদনের সময় আগের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ব্যবহার করতে পারেনয তাতেই সুবিধে হবে।

89
কী কী লাগতে পারে?

যুবশক্তি ভরসা কার্ড পাওয়ার জন্য কী কী লাগতে পারে তা নিয়ে এখনও পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। তবে নবান্ন সূত্রের খবর, বয়সের শংসাপত্র,মাধ্যমিক পাসের সার্টিফিকেট, নাগরিক সংশাপত্র বা প্রমাণপত্র দিয়ে আবেদন করতে হবে।

99
পোর্টাল চালু হতে পারে

নবান্ন সূক্রের খবর যুবশক্তি ভরসা কার্ডের জন্য শুভেন্দু অধিকারীর সরকার একটি পোর্টাল চালু করতে পারে। সেখানেই আবেদন করা আর আপডেট দেখা যেতে পারে। তাতে প্রকল্পের স্বচ্ছতা বজায় থাকবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories