Yuva Shakti: যুবশক্তি ভরসা কার্ডে এককালীন ১৫ হাজার টাকা কবে থেকে দেবে? নবান্ন থেকে আপডেট

Published : May 25, 2026, 02:01 PM IST

রাজ্যের বেকারদের 'যুব শক্তি ভরসা কার্ড' চালু করবে বিজেপি সরকার। বেকার যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও, পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন ১৫,০০০ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।

PREV
16

Yuva Shakti Bharosa Card: রাজ্যের বেকারদের সহায়তার লক্ষ্যে 'যুব শক্তি ভরসা কার্ড' চালু করবে বিজেপি সরকার। এই প্রকল্পে বেকার যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সহায়তার জন্য অতিরিক্ত এককালীন ১৫,০০০ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রকল্পের বিশেষত্ব হল এটি কোনও লোন বা ঋণ নয়, বরং মেধাবী পড়ুয়াদের জন্য সরাসরি সরকারি অনুদান।

26

অনেকেই অনেকেই জানতে চাইছেন কবে থেকে এই স্কিম চালু হবে। কবে থেকে মাসে মাসে ৩ হাজার টাকা ও এককালীন ১৫ হাজার টাকা পাওয়া যাবে। যারা যুবসাথীর জন্য আবেদন করেছিলেন তাঁদের কি আবার নতুন করে আবেদন করতে হবে? নাকি যুবসাথীর অ্যাকাউন্টেই যুবশক্তির টাকা ঢুকবে?

36

অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা জুন মাস থেকে দেওয়া শুরু হবে বলে সরকার জানিয়েছে। অন্যদিকে যুবশক্তি নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

46

জানা যাচ্ছে, নতুন সরকার যুবসাথীর ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সরকার মনে করছে, তথ্যের পুনর্যাচাই দরকার। একই ব্যক্তির অ্যাকাউন্টে দু’বার টাকা পড়ার ঘটনা ঘটছে কি না, সেটাও খতিয়ে দেখা হবে।

56

মার্চ এবং এপ্রিল মাসে যুবসাথীর টাকা ছাড়া হয়েছে। প্রতি মাসে খরচ হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। সাধারণত যুবসাথীর টাকা মাসের ১০ তারিখ ছাড়া হয়। পালাবদল হয়ে যাওয়ায় এই পর্বে আর যুবসাথী বা বেকার ভাতার টাকা বাংলার যুবক-যুবতীদের অ্যাকাউন্টে ঢোকেনি। তাই আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে পুনর্যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত।

66

সূত্রের খবর, যুবশক্তি প্রকল্পের জন্য নতুন করে আবেদন করতে হবে। এর দ্বারা মাসে মিলবে ৩ হাজার টাকা। কবে-কোথায় আবেদন জমা নেওয়া হবে তা জানা যাবে সরকারি বিজ্ঞপ্তির পরেই। তাই রাজ্যের শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের আরও কয়েকদিন অপেক্ষা করতে এই স্কিমের সুবিধা পেতে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories