MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Bardhakya Bhata: বার্ধক্য ভাতা পাবেন আরও বেশি সংখ্যক বয়স্ক মানুষ, রাজ্যের আবেদনে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Bardhakya Bhata: বার্ধক্য ভাতা পাবেন আরও বেশি সংখ্যক বয়স্ক মানুষ, রাজ্যের আবেদনে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

কেন্দ্রের জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP)-এর আওতায় বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ২১ লক্ষ উপভোক্তা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পান। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক উপভোক্তা বার্ধক্য ভাতার অন্তর্ভুক্ত।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jul 16 2026, 09:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Gemini AI

কেন্দ্রের জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP)-এর আওতায় বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ২১ লক্ষ উপভোক্তা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পান। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক উপভোক্তা বার্ধক্য ভাতার অন্তর্ভুক্ত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

এই প্রকল্পে প্রতিটি রাজ্যের জন্য কেন্দ্র নির্দিষ্ট উপভোক্তা-সংখ্যা বা ‘কোটা’ নির্ধারণ করে দেয়, যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এতদিন ছিল ২১ লক্ষ। তবে সম্প্রতি করা এক সমীক্ষায় দেখা গেছে, রাজ্যে আরও প্রায় ৫ লক্ষ মানুষের এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে।

36
Image Credit : Getty

সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান-এর সঙ্গে বৈঠকে রাজ্যের পক্ষ থেকে বিষয়টি তুলে ধরা হয়। বৈঠকে তিনি ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

46
Image Credit : our own

এর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ ‘কোটা’ ২১ লক্ষ থেকে বাড়িয়ে ২৬ লক্ষ করার প্রক্রিয়া শুরু করেছে বলে নবান্ন সূত্রে খবর। এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের আরও প্রায় ৫ লক্ষ মানুষ কেন্দ্রের এই প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতার সুবিধা পেতে পারেন।

56
Image Credit : Getty

উল্লেখযোগ্য বিষয় হল, কেন্দ্রের এই প্রকল্পের বাইরে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকেও ৮০ লক্ষের বেশি প্রবীণ নাগরিককে প্রতি মাসে ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেয়।

66
Image Credit : Getty

বাজেট ঘোষণায় বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন ৫০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব দেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থাৎ এতদিন প্রবীণ নাগরিক, বিধবা মহিলারা মাসে ১ হাজার টাকা করে পেনশন বা আর্থিক সাহায্য পেতেন। এবার থেকে ১৫০০ টাকা করে পাবেন তাঁরা। গত মাসে রাজ্য সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। সেই সমস্ত জনকল্যাণ শিবিরে নতুন করে বার্ধক্য ভাতার আবেদনপত্রও জমা নেওয়া হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jagannath Chattopadhyay: যাদবপুরে শান্তি ফেরানোর ডাক উচ্চশিক্ষামন্ত্রীর, ছাত্র প্রতিনিধির দাবি পড়ুয়াদের
Recommended image2
BJP Warning: দুর্নীতিতে 'জ়িরো টলারেন্স'! হোয়াটসঅ্যাপে কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
Recommended image3
Now Playing
Annapurna Bhandar Row: 'এদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেবই না, আর দেশ থেকেও তাড়াব' বিস্ফোরক মন্ত্রী দিলীপ!
Recommended image4
Now Playing
Annapurna Yojana: 'আপনি টাকা রেখে গিয়েছিলেন?' অন্নপূর্ণা নিয়ে মমতাকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
Recommended image5
SIR-এ নাম বাদ পড়েও অন্নপূর্ণা-আয়ুষ্মান ভারতের সুবিধে? শুনানিতে বড় বার্তা সুপ্রিম কোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved