Yuva Shakti: যুবশক্তি প্রকল্পে ৩০০০ টাকা বেকার ভাতা কবে দেবে সরকার? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published : Jun 13, 2026, 07:39 PM IST

রাজ্যের বেকার যুবক যুবতীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৩ হাজার টাকা বেকার ভাতার জন্য। যুবশক্তি প্রকল্পে বেকার যুবক যুবতীরা মাসে মাসে ৩ হাজার টাকা করে বেকার ভাতা পাবেন।

PREV
16

নতুন সরকার প্রতিশ্রতি মতো অন্নপূর্ণা যোজনা চালু করেছে। এই প্রকল্পে যোগ্য মহিলারা মাসে ৩ হাজার টাকা করে পাবেন। টাকা দেওয়া শুরু হয়েছে। আগামী তিনমাস আবেদন প্রক্রিয়া চলবে।

26

প্রথম ধাপে ৫০ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার যুবশক্তি নিয়েই বড় ঘোষণা করলেন তিনি।

36

যুবশক্তি হল বেকার যুবক-যুবতীদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প। এর মাধ্যমে যোগ্য শিক্ষিত বেকারদের চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ টাকা বেকার ভাতা দেওয়া হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এককালীন ১৫,০০০ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।

46

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হতেই প্রশ্ন উঠেছে কবে চালু হবে 'যুব শক্তি ভরসা' কার্ডের টাকা দেওয়া? কারা পাবেন এই সুবিধা? এই প্রশ্নের উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

56

মালদহে এ প্রসঙ্গে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা, অন্নপূর্ণা যোজনা করেছি। বার্ধক্য ভাতা এবং যুবশক্তি নিয়ে আমরা কাজ এগোচ্ছি খুব শীঘ্রই চালু হবে।'

66

মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে সরকার হয়তো আগামী মাসের মধ্যেই যুবশক্তি ভরসা কার্ড দেওয়া শুরু করবে এবং রাজ্যের বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সুবিধা পাবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories