Christmas Tree Vastu Tips: জেনে নিন ক্রিসমাস ট্রি রাখলে কী হয়, বাস্তু মতে এই গাছের উপকারিতা

Published : Dec 21, 2021, 07:24 PM ISTUpdated : Dec 21, 2021, 07:25 PM IST
Christmas Tree Vastu Tips: জেনে নিন ক্রিসমাস ট্রি রাখলে কী হয়, বাস্তু মতে এই গাছের উপকারিতা

সংক্ষিপ্ত

বাস্তু শাস্ত্রে, ক্রিসমাস ট্রি (Christmas Tree) লাগানোর কথা উল্লেখ আছে। শাস্ত্র মতে, এই গাছ সংসারের জন্য খুবই শুভ। এই গাছ লাগালে, সকল বাধা যেমন দূর হবে, তেমনই সংসারে উন্নতি ঘটবে।

আর মাত্র কটা দিনের অপেক্ষা। তারপরই বড়দিনের (Christmas) উৎসবে গা ভাসাবেন বিশ্ববাসী। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। কোথাও চলছে আলোক সজ্জার কাজ, তো কোথাও চলছে কেক (Cake) তৈরি। এদিকে অধিকাংশ বাড়িতেই শুরু হয়ে গিয়েছে ক্রিসমাস ট্রি সাজানোর কাজ। মনের মতো পছন্দ করে অনেকেই ক্রিসমাস ট্রি (Christmas Tree) কিনে ফেলেছেন। আবার কেউ কেউ নিজের হাতে তৈরি করছেন এই গাছ। আলো, ক্রিসমাস বল, বিরন, চকোলেট এই সব দিয়ে সাজানো হয় এই গাছ। বড়দিনের উৎসবে ক্রিসমাস ট্রির ভূমিকা বিস্তর। যীশুর জন্মদিন (Biryhday) পালনে ফার্ন গাছগুলো আলো দিয়ে সাজানো হয়। শুধু দেখতে সুন্দর লাগে এমন নয়, এই গাছ লাগালে দূর হয় একাধিক সমস্যা। বাস্তু শাস্ত্রে, ক্রিসমাস ট্রি (Christmas Tree) লাগানোর কথা উল্লেখ আছে। শাস্ত্র মতে, এই গাছ সংসারের জন্য খুবই শুভ। এই গাছ লাগালে, সকল বাধা যেমন দূর হবে, তেমনই সংসারে উন্নতি ঘটবে। জেনে নিন, বাস্তু মতে কেন ক্রিসমাস ট্রি লাগাবেন। 

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ক্রিসমাস ট্রি লাগালে, সকল নেগেটিভিটি দূর হবে। বাস্তুদোষে নেতিবাচক এনার্জি (Negative Energy) তৈরি হয়। অনেক সময় আমাদের ভূলেও তৈরি হয় নেগেটিভ এনার্জি। যা সংসারে অমঙ্গল ডেকে আনে। যা সকলের উন্নতিতে বাধ দেয়। বাড়ির এই নেগেটিভ এনার্জি দূর করতে লাগান ক্রিসমাস ট্রি (Christmas Tree)। তাই এই বড়দিনের মরশুমে ক্রিসমাস ট্রি লাগান। 

বাস্তু মতে, সংসারে সকলের সমৃদ্ধি ও উন্নতি হয় ক্রিসমাস ট্রি (Christmas Tree) লাগালে। এই গাছ লাগালে, চাকরি প্রার্থীরা চাকরি পেতে পারেন। এমনকী, পরীক্ষার্থীদের ফল ভালো হবে। অন্যদিকে, দাম্পত্য কলহ দূর হবে ক্রিসমাস ট্রি-এর গুণে। 

আরও পড়ুন: Christmas 2021: সান্তার উপহার পেতে ঝোলাতে হয় মোজা, জেনে নিন কেন সান্তা ক্লজ মোজার মধ্যে উপহার দেন

আরও পড়ুন: Christmas 2021:আসছে বড়দিন, রকমারি কেকের চাহিদায় বহুজাতিক সংস্থাগুলিকে জোর টক্কর জেলার বেকারিগুলির

বলা হয়, ক্রিসমাস ট্রি-এর (Christmas Tree) উপর দিকে যত ক্রমবর্ধমান হবে, তত সংসারে উন্নতি হবে। তাই গাছ কেনার এমন এই কথা মাথায় রাখুন। আর অবশ্যই সুন্দর ভাবে ক্রিসমাস ট্রি সাজান। এতে পরিবারে সকল সদস্যের জীবনে আনন্দ ভরে যাবে। 

তাই সংসারে সুখ, শান্তি বজায় রাখতে, পরিবারের সকল সদস্যদের উন্নতি করতে চাইলে বড়দিনে ক্রিসমাস ট্রি (Christmas Tree) লাগান। বাস্তু মতে, ক্রিসমাস ট্রি সংসারের সকল বাধা দূর করে। ক্রিসমাস ট্রি লাগালে পরীক্ষার্থীদের রেজাল্ট (Result) ভালো হবে। এমনকী, চাকরি প্রার্থীরা চাকরি পাবেন। এই গাছকে সংসারের জন্য শুভ মনে করা হয়। 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল