ইংরেজি বছরের সপ্তম মাস জুলাই জুলিয়াস সিজার এর নাম অনুসারে এই মাসের নাম রাশিচক্রের চতুর্থ  রাশি কর্কট জুলাই মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের সপ্তম মাস। এ মাসে মোট ৩১ দিন। রোমান সেনাপতি জুলিয়াস সিজার এ মাসে জন্মগ্রহণ করেছিলেন। তাই তার নামানুসারে এ মাসের নাম জুলাই রাখা হয়েছে। রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এই রাশির জাতক-জাতিকারা খুব আত্মকেন্দ্রীক তবে স্পর্শকাতর। এরা বাবা মায়ের অত্যন্ত প্রিয়। এরা অত্যন্ত খুঁতখুঁতে এবং ভীতু প্রকৃতির হয়। তবে জেনে নেওয়া যাক বছরের সপ্তম মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জুলাই মাসে কর্কট রাশির কোনও ভুলের জন্য কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসার বিষয়ে খরচ বৃদ্ধি পেতে পারে। রক্তপাতের আশঙ্কা রয়েছে, তাই সাবধানে চলাফেরা করুন। বিবাহিত জীবনে সুখের সময়। পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা বৃদ্ধি পেতে পারে। এই মাসে ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে। সংসারের জন্য কোনও মঙ্গলজনক কাজ হবে। অনেক দিনের কোনও মনের ইচ্ছে পূরণ হওয়ার যোগ আছে। কর্মস্থান পরিবর্তনের যোগ আসতে পারে। মামলা মোকদ্দ্মার কাজে সাফল্য পেতে পারেন। বিদেশ থেকে কোনও কাজের যোগ আসতে পারে। এই মাসে অতিরিক্ত খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন অতি বৃষ্টি, অনা বৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।