ইংরেজি বছরের সপ্তম মাস জুলাই জুলিয়াস সিজার এর নাম অনুসারে এই মাসের নাম রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ জুলাই মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের সপ্তম মাস। এ মাসে মোট ৩১ দিন। রোমান সেনাপতি জুলিয়াস সিজার এ মাসে জন্মগ্রহণ করেছিলেন। তাই তার নামানুসারে এ মাসের নাম জুলাই রাখা হয়েছে। রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে এরা অত্যন্ত জেদী এবং রেগে গেলে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়ে। যে কোনও কাজে এরা ঘন ঘন মত বদলাতে উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াবে। তবে জেনে নেওয়া যাক বছরের সপ্তম মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জুলাই মাসে সিংহ রাশির ব্যবহারের ফলে কর্মস্থানে বিবাদের সৃষ্টি হতে পারে। সামাজিক সম্মান লাভ করতে পারেন। বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। শারীরিক কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। গুরুজনদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে। শিল্পীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। মনে বিষন্নভাব বাড়তে পারে। মামলা মোকদ্দমা চলতে থাকলে এই মাসেই সাফল্য পাবেন।

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন অতি বৃষ্টি, অনা বৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।