ইংরেজি বছরের সপ্তম মাস জুলাই জুলিয়াস সিজার এর নাম অনুসারে এই মাসের নাম রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা জুলাই মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের সপ্তম মাস। এ মাসে মোট ৩১ দিন। রোমান সেনাপতি জুলিয়াস সিজার এ মাসে জন্মগ্রহণ করেছিলেন। তাই তার নামানুসারে এ মাসের নাম জুলাই রাখা হয়েছে। রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এরা একা থাকতে পছন্দ করেন না। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। এই রাশির জাতক-জাতিকাদের স্বভাব চরিত্র বোঝা যায় না। এরা অত্যন্ত কর্তব্যপরায়ণ হয়ে থাকেন। এরা সকলের জন্য চিন্তা করেন। এরা চাকরির থেকে ব্যবসায় বেশি উন্নতি করে। এই রাশির ব্যক্তিত্বদের বন্ধুপ্রীতি অপরিসীম। তবে জেনে নেওয়া যাক বছরের সপ্তম মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জুলাই মাসে কন্যা রাশির সন্তানদের সঙ্গে কোনও গুরুতর বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের জন্য সুনাম জুটতে পারে। উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত তারা উপযুক্ত ফল পাবেন। এই মাসে অর্থ ভাগ্য মোটের উপর ভালো থাকবে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে অনেক দিনের পর যোগাযোগ হতে পারে। শারীরিক সমস্যার জন্য কর্মক্ষেত্রে ব্যঘাত ঘটতে পারে। ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের বিষয়ে কথা হতে পারে। বাড়িতে আশান্তির পরিমান বৃদ্ধি পেতে পারে। এই মাসে বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে। 

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন অতি বৃষ্টি, অনা বৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।