অগ্রহায়ণ বাংলার নবম মাস এই মাসের আরেক নাম মার্গশীর্ষ রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন অগ্রহায়ণ মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে  

'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'বছর'। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম 'অগ্রহায়ণ'। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। "অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। প্রাচীণকালে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকেই বছরের তৃতীয় মাস হিসেবে ধরা হত। বাংলায় অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা মাসের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হত। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- বৃহস্পতিবারে ৪ রাশির দাম্পত্য কলহের যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী, অগ্রহায়ণ মাস অত্যন্ত শুভ মাস। লোক সমাজে অগ্রহায়ণ মাসকে 'লক্ষ্মীর মাস' মনে করা হয়। এই কারণে এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মীপুজোর বিশেষ আয়োজন করা হয়। পাশাপাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা সময় বিশেষ কৃপণ আবার কখনও উদার মানসিকতার। এরা কাজ করতে খুব পছন্দ করে। এরা চঞ্চল এবং অস্থির মানসিকতার। এরা অত্যন্ত তোষামোদ প্রিয়। এরা কোন কাজ করবে কোন কাজ করবে না তা এরা সিদ্ধান্ত নিতে পারে না। তবে জেনে নেওয়া যাক আগ্রহায়ণ মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- একজন প্রকৃত ব্যক্তি তাকেই বলে যার মধ্যে এই গুণগুলি থাকে, চাণক্য নীতি

অগ্রহায়ণ মাস মিথুন রাশির পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। নতুন কোনও কাজের খোঁজ পেতে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। খরচ বাড়তে পারে, সেই নিয়ে বাড়িতে সমস্যা দেখা দিতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বৃদ্ধি পেতে পারে। এই মাসে সন্তানের ব্যবহারের জন্য মনে বিষন্ন ভাবে দেখা দিতে পারে। পড়াশুনার জন্য নতুন কোনও ব্যবস্থা নিতে হতে পারে। কাজের চাপের জন্য শরীরের ক্ষতি হতে পারে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে।