বাংলা বছরের ষষ্ঠ মাস আশ্বিন এই মাসেই শুরু হয় দূর্গা পুজা রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ আশ্বিন মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

আশ্বিন বাংলা সনের ষষ্ঠ মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের সপ্তম মাস। শরতের সমাপ্তি। এই মাসের নামটি এসেছে অশ্বিনী নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু। রাশিচক্রের তৃতীয় রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে এরা অত্যন্ত জেদী এবং রেগে গেলে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়ে। যে কোনও কাজে এরা ঘন ঘন মত বদলাতে উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াবে। তবে জেনে নেওয়া যাক আশ্বিন মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আশ্বিন মাসে সিংহ রাশির সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে। গুরুজনদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে। কর্মস্থানে বিবাদের সৃষ্টি হতে পারে। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সামাজিক সম্মান লাভ করতে পারেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শিল্পীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। মনে বিষন্নভাব বাড়তে পারে। শারীরিক কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন।

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।