বাংলা বছরের ষষ্ঠ মাস আশ্বিন এই মাসেই শুরু হয় দূর্গা পুজা রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ আশ্বিন মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

আশ্বিন বাংলা সনের ষষ্ঠ মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের সপ্তম মাস। শরতের সমাপ্তি। এই মাসের নামটি এসেছে অশ্বিনী নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু। রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে সহজেই। নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। এদের জীবনে উত্থান পতন খুব কম। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক আশ্বিন মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আশ্বিন মাসে বৃষ রাশির শারীরিক অসুস্থতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। কোনও ভুল কাজ করার জন্য কর্মস্থানে অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে। দুঃশ্চিন্তা আপনার কর্মে বাধার সৃষ্টি করবে। রাজনীতির সঙ্গে যুক্তদের সমাজে সুনাম বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের পড়াশুনায় মনযোগ বৃদ্ধি পাবে। অফিসের কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই মাসে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। এই মাসে কোনও ভালো খবর পেতে পারেন। বিবাহিত জীবনে অশান্তির আশঙ্কা রয়েছে, তবে আপনি চাইলে তা সহজেই সামলে নিতে পারবেন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। ব্যবসায় খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।