বছরের সপ্তম মাস কার্তিক কার্তিক মাস বছরের সপ্তম মাস রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ কার্তিক মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। এদিকে কার্তিক মাস বাংলা মাসের সপ্তম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শতাব্দের অষ্টম মাস। এই মাসেই হয় হেমন্ত ঋতুর শুরু। কার্তিক মাস নামটি এসেছে কৃত্তিকা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- অষ্টমী তিথিতে কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে, দেখে নিন আপনার রাশিফল

রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে এরা অত্যন্ত জেদী এবং রেগে গেলে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়ে। যে কোনও কাজে এরা ঘন ঘন মত বদলাতে উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াবে। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের সপ্তম মাস কার্তিক পঞ্চম রাশি সিংহ এর উপর কেমন প্রভাব ফেলবে-

কার্তিক মাসে সিংহ রাশির সামাজিক সম্মান লাভ করতে পারেন। নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শারীরিক কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। মামলা মোকদ্দমা চলতে থাকলে এই মাসেই সাফল্য পাবেন। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। মনে বিষন্নভাব বাড়তে পারে। শিল্পীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। গুরুজনদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে। আপনার ব্যবহারে ফলে কর্মস্থানে বিবাদের সৃষ্টি হতে পারে। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে।