বছরের অষ্টম মাস অগাষ্ট এই মাসে বাংলায় থাকে ভরা বর্ষা রাশিচক্রের সপ্তম রাশি তুলা অগাষ্ট মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। জাতক শান্তি প্রিয় তবে ভিরু নয়। চাকরির থেকে ব্যবসায় এদের উন্নতি বেশি হয়। এদের স্বাস্থ্য ভাল থাকে বিশেষ রোগব্যধি হয় না। এরা একটু নির্জনতাপ্রিয়। ভীরের চেয়ে একাকী থাকতে বেশি পছন্দ করে। এদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। ধর্ম ভাব বেশি থাকলেও তা চাপা থাকে। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। তবে এরা খেতে ও খাওয়াতে বেশি ভালোবাসেন। তবে জেনে নেওয়া যাক বছরের সপ্তম মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অগাষ্ট মাস তুলা রাশির সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই মাসে বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। মাসের শেষের দিকে কোনও সুখবর পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। আপনার রাগ সামলে চলার চেষ্টা করুন নয়তো বিপদে পরতে পারেন। ব্যবসায় লাভের পরিমান খুব বেশি হবে না মোটের উপর থাকবে। গুরুজনদের সঙ্গে মতের অমিলের জন্য বাড়িতে সমস্যা দেখা দিতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আপনার ব্যবহারের ফলে কাছের কেউ কষ্ট পেতে পারেন। 

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।