বৈশাখ বাংলার বছরের প্রথম মাস এই মাস গ্রীষ্মের আগমনী বার্তা দেয় রাশিচক্রের  পঞ্চম রাশি সিংহ বৈশাখ মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

গ্রেগরীয় বর্ষপঞ্জির এপ্রিল মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে এরা অত্যন্ত জেদী এবং রেগে গেলে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়ে। যে কোনও কাজে এরা ঘন ঘন মত বদলাতে উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াবে। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- তুলা রাশির শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে, দেখে নিন আপনার আজকের রাশিফল

বিলাসীতার জন্য খরচ বৃদ্ধির ফলে বর্তমান সময়ে সমস্যা দেখা দিতে পারে। আপনার অত্যাধিক রাগের ফলে কর্মস্থানে বিবাদের সৃষ্টি হতে পারে। শিল্পীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। মামলা মোকদ্দমা চলতে থাকলে এই মাসেই সাফল্য পাবেন। গুরুজনদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে। সামাজিক সম্মান লাভ করতে পারেন। সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। বারতি আয়ের সম্ভাবনা রয়েছে। মনে বিষন্নভাব বাড়তে পারে। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। শারীরিক কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। 

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।