বছরের একাদশতম মাস নভেম্বর এই মাসই আগমণ জানায় শীত ঋতুকে রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক নভেম্বর মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে

বছরের একাদশতম মাস নভেম্বর। এই মাসই আগমণ জানায় শীত ঋতুকে। তাছাড়া বছর শেষের সময় গোনাও শুরু হয় এই মাস থেকেই। কারণ এর পর থেকেই নতুন বছরের আগমনের সূচণার পালা। পাশাপাশি রাশিচক্রের অষ্টমতম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এদের বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকেন। এরা নিজের মনের চলতে বেশি পছন্দ করেন। এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমী। তাই জীবনের দেরিতে হলেও এরা উন্নতি লাভ করে। তবে এই রাশির স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। কারও অধীনে থাকা এরা একেবারেই পছন্দ করেন না। তবে জেনে নেওয়া যাক নভেম্বর মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- রবিবার ৪ রাশির আর্থিক সমস্যা কেটে যেতে পারে, দেখে নিন আপনার রাশিফল

নভেম্বর মাসে বৃশ্চিক রাশি অফিসে কোনও শুভ খবর পেতে পারেন। এই মাসে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এই মাসে সঞ্চয় খুব কম হবে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। কোনও সম্পত্তি লাভের সুযোগ মিলতে পারে। সঙ্গীর সঙ্গে অশান্তি বিচ্ছেদ অবধি গড়াতে পারে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। কোনও ভালো কাজের জন্য গৌরব বৃদ্ধি পেতে পারে। এই মাসে সন্তানের কোনও সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। সংসারের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। রাজনৈতিক চাপ বৃদ্ধি পেতে পারে। বেকারদের চাকরির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- ঋণের বোঝা থেকে মুক্তি চান, বাস্তুমতে এই নিয়মগুলি মেনে মুক্তি পান এই সমস্যা থেকে

জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। আবার জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়।