ভাদ্র বাংলার পঞ্চম মাস এই মাস মা দূর্গার আগমনী বার্তা দেয় রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা ভাদ্র মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

ভাদ্র বাংলার পঞ্চম মাস। বাংলা সনের পঞ্চম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের ষষ্ঠ মাস। শরতের শুরু এই মাসে। নামটি এসেছে ভদ্রা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই সময় এক অন্য সাজে সেজে ওঠে প্রকৃতি। কারণ এই সময় থেকেই প্রকৃতি জানান দেয় উমা আসছে। পাশাপাশি রাশিচক্রের রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এরা একা থাকতে পছন্দ করেন না। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক ভাদ্র মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভাদ্র মাসে কন্যা রাশির ব্যবসায় আয় বৃদ্ধির যোগ রয়েছে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। আয়ের ভাগ্য ভালো থাকলেও পাশাপাশি ব্যয়ের যোগও রয়েছে। এই মাসে রাজনৈতিক নেতাদের কোনও রকম যোগাযোগ আসতে পারে। শত্রুর দ্বারা খারাপ কিছু ঘটতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। মানসিক কষ্টে ভুগতে হতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। প্রেমের দিকে সম্পর্ক ভালো থাকবে। কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে জয়ী হতে পারেন।

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।