বাংলা বছরের নবম মাস পৌষ পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে এই মাসের নাম রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন পৌষ মাস কেমন কাটবে মিথুন রাশির

c

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পৌষ মাসে মিথুন রাশির বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। এই মাসে প্রেমের জীবন ভালোই থাকবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। পুরনো কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত তাঁদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। এই মাসে নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, সেই সঙ্গে ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে। ভোগবিলাসের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের জন্য আলোচনা হতে পারে। 

জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলী ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। আবার জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়।