জৈষ্ঠ্য বাংলার দ্বিতীয় মাস জ্যেষ্ঠা নক্ষত্রের নামানুসারে এই মাসের নাম রাশিচক্রের দশম রাশি মকর জৈষ্ঠ্য মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জৈষ্ঠ্য বাংলা মাসের দ্বিতীয় মাস এবং গ্রীষ্মের শেষ মাস। জ্যেষ্ঠা নক্ষত্রের নামানুসারে এই মাসের নামমকরণ করা হয়েছে। পাশাপাশি রাশিচক্রের দশমতম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকাদের এদের বন্ধুরা সব সময় এড়িয়ে যায়। এরাই একা থাকতেই বেশি পছন্দ করে। এদের সন্দেহপ্রবণতার জন্য বিবাহিত জীবনে অনেক সমস্যা দেখা দেয়। এদের অবসাদ এবং বিষাদ এদের মধ্যে অতি মাত্রায় দেখা যায়। তবে জেনে নেওয়া যাক জৈষ্ঠ্য মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় লাভ তেমন একটা বৃদ্ধি পাবে না। বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে। বিলাসীতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের পড়াশুনার চাপ বৃদ্ধি পেতে পারে, তবে সাফল্য লাভের যোগও রয়েছে। এই মাসে কর্মক্ষেত্রে বা সংসারে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। সংসারে অতিরিক্ত খরচের জন্য অশান্তির আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। অযথা বিবাদের জন্য কাজের ক্ষতি হতে পারে। শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। দাম্পত্য কলহ বৃদ্ধির যোগ রয়েছে।

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।