বছরের তৃতীয় মাস মার্চ এই মাস কেমন কাটবে কোন রাশির রাশিচক্রের প্রথম রাশি মেষ মার্চ মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

মার্চ গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের তৃতীয় মাস।মার্চ শব্দটি প্রাচীন রোমান শব্দ থেকে এসেছে। রোমান বর্ষপজ্ঞিকাতে মার্চ ছিল প্রথম মাস। রোমান দের যুদ্ধ দেবতা মারিটাস থেকে মারস শব্দটির আর্বিভাব। মারস থেকেই আধুনিক মার্চ শব্দটি এসেছে। রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- সোমবার ৫ রাশির সাংসারিক চাপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে, দেখে নিন আপনার রাশিফল 

মেষ রাশির জাতক-জাতিকারা পরিস্থিতি প্রতিকূল হলে এরা উগ্রও হয়ে যায়। এরা কায়িক পরিশ্রমের থেকে কূটনৈতিক বুদ্ধি সবথেকে বেশি। এরা খুব তোষামোদ প্রিয় মানুষ। এরা অত্যন্ত বন্ধুবৎসল। এরা যে কোনও বিষয়ে নেতৃত্ব করতে খুব পছন্দ করেন। তবে এদের নেতৃত্ব পছন্দ কেউ অস্বীকার করলে এরা তা মেনে নিতে পারে না। যে কোনও পরিস্থিতি এদের মনের মতো হবে এটাই এদের আশা থাকে। তবে জেনে নেওয়া যাক বছরের তৃতীয় মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- মার্চ মাসের প্রথম সপ্তাহ কেমন কাটবে আপনার, দেখে নিন সাপ্তাহিক রাশিফল 

মার্চ মাসে মেষ রাশির সমাজে কোনও উপকার করার জন্য সম্মান লাভ হতে পারে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। অপরের চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। এই মাসে কোনও বিষয়ে অর্থ বিনিয়োগ করার আগে ভালো ভাবে চিন্তা-ভাবনা করে তবে বিনিয়োগ করুন। বাড়িতে নতুন অতিথি আগমণের যোগ রয়েছে। শিক্ষার্থীদের এই মাসে পড়াশুনোর মনযোগ বৃদ্ধ পাবে। 

ব্যবসায় শত্রুর জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে, তবে তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। প্রণয় সম্পর্কে বিরহের যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য ভাল সময় আসতে চলেছে। অর্থহানির আশঙ্কা রয়েছে। এই মাসে কোনও ভুল কাজের জন্য সম্মানহানি হওয়ার আশঙ্কা রয়েছে। কোনও কারণে মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে।