জন্ম তারিখ ব্যবহার করে তার ব্যক্তিত্ব নির্ণয় করা যায় সহজেই এই ব্যক্তিরা বহুমুখী প্রতিভা সম্পন্ন হয় এক তারিখ জন্ম দিন হলে সেই জাতক বা জাতিকা নেতা, পথ প্রদর্শক হন স্বাধীনভাবে উপস্থিত বুদ্ধির জোরে জীবন কাটিয়ে দিতে পারেন

রাশিতত্ত্বের নিউমারলজি বা সংখ্যাতত্ব অনুযায়ী, আপনার জন্ম তারিখ শুধু একটি সংখ্যাই নয়, আপনার জীবনে এই সংখ্যার রয়েছে গভীর তাৎপর্য। জ্যোতিষীরা বলেন মানুষের আচার আচরণ এবং চারিত্রিক বৈশিষ্ট্যের ওপরে জন্ম তারিখের এক বিশেষ ধরণের প্রভাব রয়েছে। একই জন্মগত তারিখের মানুষদের মধ্যে আসলে চারিত্রিক বৈশিষ্ট্যের বেশ কিছু মিল খুঁজে পাওয়া যায়। বিশ্বাস না হলে চলুন দেখে নেওয়া যাক আপনার জন্মের তারিখের সঙ্গে আপনার চারিত্রিক মিল খুঁজে পাওয়া যায় কিনা। এই পদ্ধতিটি বেশ সহজ। কারও জন্মদিন ১ তারিখ হলে আপনার সংখ্যাও ১ হবে। কারও জন্ম তারিখ ২৬ হলে। তার সংখ্যা হবে (২+৬)= ৮। কারও জন্ম তারিখ যদি ১০ হয়, তবে তার জন্ম সংখ্যা হবে (১+০)=১। তবে যদি কারও জন্মদিন হয় ২৯ তবে সংখ্যা হবে (২+৯)= ১১ হবে। এবার এই ১১ কে আবারও যোগ করে (১+১)=২ হবে। 
যে কোনও ব্যক্তির নিউমরোলজিক্যাল তালিকায় জন্ম তারিখ খুবই গুরুত্বপূর্ণ। জেনে নিন আপনার জন্ম সংখ্যাটি যদি ১ হয়ে থাকে, তবে দেখে নিন সারা জীবন এই সংখ্যাটি আপনার জীবনে কী প্রভাব ফেলবে তা জেনে নেওয়া যাক-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
  • এক তারিখ জন্ম দিন হলে সেই জাতক বা জাতিকা নেতা, পথ প্রদর্শক হন।
  • একা একাই পথ চলার ক্ষেত্রেও তাঁরা পারদর্শী। 
  • স্বাধীনভাবে উপস্থিত বুদ্ধির জোরে জীবন কাটিয়ে দিতে পারেন। 
  • জীবনের সব ক্ষেত্রেই উচ্চাকাঙ্খা দেখা যায় তাই আত্মবিশ্বাস এবং দৃঢ়তা থাকে স্বভাবে।
  • কখনো কখনো এরা আবার অহংকারী এবং আত্মকেন্দ্রিকও হন। 
  • সম্পর্কের প্রতি এরা কর্তৃত্বপরায়ন হয়ে থাকেন। 
  • জীবনে সফল হওয়ার অনেক সুযোগ আসে। 
  • নিজের ব্যাপারে অন্যদের হস্তক্ষেপ এরা একেবারে পছন্দ করে না। 
  • তবে এরা অন্যদের ভীষণ ভালো মোটিভেট করতে পারে