নিখিলের পরিচয় জানতে নুসরত ভক্তদের কৌতুলহেলর শেষ নেই  কী ভাবে আলাপ তাঁদের, আর কীভাবেই বা চার হাত এক হচ্ছে তবে, ভক্তদের কারোর কারোর এখন হৃদয় ভগ্ন হয়েছে ফেসবুকে নুসরতের পেজে প্রেম নিবেদন জানিয়ে অন্তত কয়েক শ'পোস্ট হয়

শেষমেশ কার গলায় মালা দিতে চলেছেন পাত্রী নুসরত? সে প্রশ্নের উত্তর এতক্ষণে জানা হয়ে গেছে অনেকেরই। কিন্তু পাত্রের পরিচয় নিয়ে প্রশ্ন থেকে গেছে অনেকেরই মনে। কী করেন? কোথায় থাকেন? ইতি-ইত্যাদির হদিশ রইল নায়িকার ভক্তদের জন্যে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পাত্রের নাম নিখিল জৈন। কলকাতার ছেলে নিখিল জৈন। এমপি বিড়লা স্কুলের ছাত্র ছিলেন তিনি। তারপর স্নাতকস্তরে পড়ার জন্য তিনি বিদেশে পাড়ি দেন। বিএসসি ম্যানেজমেন্ট নিয়ে ওয়ারউইক বিশ্ববিদ্যালয় পড়াশুনাও করেন। এরপরই ফিরে আসা কলকাতায়। সেখানেই কর্মজীবনের প্রথম পদক্ষেপ নেওয়া। প্রথমে প্রশিক্ষণের জন্য ট্রেনি হিসেবে পথ চলা শুরু করলেও বর্তমানে কলকাতার বুকে নিখিল জৈন এক পরিচিত নাম। শিল্পপতি হিসেবে কলকাতায় নিজের এক পরিচিতি তৈরি করেছেন নিখিল।

কর্মসূত্রেই কলকাতাতেই আলাপ নুসরত ও নিখিলের। গতবছরই নিখিলের একটি ব্র্যাান্ডের শোরুমের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নুসরত ছিলেন প্রধান অতিথি। সেই অনুষ্ঠানের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন নিখিল। এরপর আস্তে আস্তে কর্মসূত্রে কাছাকাছি আসা নুসরত ও নিখিলের। কেমিস্ট্রি-টা জমতে দেরি হয়নি। মন দেওয়া-নেওয়ার পালাও সাঙ্গ হয়ে গিয়েছিল। নুসরতের কাছের বন্ধুদের কাছে প্রথম থেকেই এই খবর ছিল। এবার সেই জল্পনাকেই পরিণতি দিতে চলেছেন নায়িকা। এখন সম্পর্কের বুনিয়াদ আরও মজবুত করার পালা। সাত পাকে ঘুরে, গলায় মালা দিয়ে নতুন জীবনে শুরু করতে চলেছেন লোকসভা নির্সবাচনে সদ্য নির্বাচিত সাংসদ নুসরত জাহান।