দেখতে দেখতে পঞ্চাশে পা জিৎ-এর দেখে নেওয়ার পালা শেষ থেকে শুরু

সাথী দিয়ে হাতেখড়ি। তারপর একে একে সুপারহিট ছবিতে দর্শক পেয়েছন জিৎ-কে। সেই শুরু, দেখতে দেখতে কেটে গেল অনেকটা পথ। পায়ে পায়ে পঞ্চাশ। না, অভিনেতার বয়স নয়, পঞ্চাশে পা রাখল জিতের ছবি। তাই সিলভার স্ক্রিনে হাফ সেঞ্চুরি করার জন্য পুরোদমে প্রস্তুত অভিনেতা। সঙ্গে 'শেষ থেকে শুরু' একবার ঝালিয়ে নেওয়ার পালা। 'শেষ থেকে শুরু'- জিৎ-এর ফিল্মি কেরিয়ার জীবনের পঞ্চাশতম ছবি। জিৎ এখন জোর ব্যস্ত এই ছবিটির প্রোডাকশন নিয়ে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কোয়েল মল্লিক ও জিৎ অভিনীত এই ছবির পোস্টার মুক্তি পেয়েছিল আগেই। '১০০% লাভ'-এর পর এই জুটির এটাই প্রথম ছবি। মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। বিগ বাজেটের এই ছবিতে জিৎ খামতি রাখেনি কিছুরই। রোম্যান্স যেমন এই ছবিতে জমজমাট তেমনি লোকেশন চোখ ধাঁধানো। এছাড়াও রয়েছে মারকাটারি অ্যাকশন। সঙ্গে ছবির গতি এগিয়েছ জমজমায় থ্রিলারে। 

ছবিতে অন্যতম এক চরিত্রে দর্শক পাবেন ঋতাভরীকে। ছবির বেশ কিছুটা অংশ শ্যুটিং হয়েছে লন্ডনে। জিৎ-কোয়েল রোমান্স যতটা রঙিন ঠিক ততটাই কঠোর ছবির অন্য ধাপ, সম্পর্কের টানাপোড়েন-এ ও সামাজিক দায়বদ্ধতার কবলে পড়ে সাত পাকে বাঁধা জুটিকে সন্মুখিন হতে হয় চরম বাস্তবের।

ছবিতে অপর আকর্ষণ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাচ। ছবিতে একটি মাত্র গানে দর্শক পাবেন তাঁকে। ট্রেলারে তার ঝলকও নজরে পড়ে সকলের। এই ছবিতে সুর দিয়েছেন অর্কপ্রভ। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি মুক্তি পাবে দেব ও রুকমিনী-র কিডন্যাপ-এর সঙ্গেই।