করোনায় আক্রান্ত  হয়েছিলেন বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমার  প্রায় ১ সপ্তাহ পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অক্ষয় কুমার  আনন্দের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্ত্রী টুইঙ্কল খান্না অভিনেতা কোভিড রিপোর্ট পজিটিভ না নেগেটিভা তা এখনও জানা যায়নি

অ্যাকশন হিরো বলতেই একটাই নাম মাথায় আসে, তিনি হলেন অক্ষয় কুমার। বলি থেকে টলি করোনা যেন হানা দিয়েছে বিনোদন জগতে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের গ্রাস করেছে করোনা ভাইরাস। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমার। বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমারকেও করোনা কাবু করেছিল, যা রীতিমতো চিন্তায় ফেলেছিল খিলাড়ির ভক্তদের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-'তোমার স্তনযুগল অনেক বড়', পুরুষ নয়, মহিলাদের কুমন্তব্যে কী প্রতিক্রিয়া হয়েছিল সায়ন্তনীর...


কোভিডে আক্রান্ত হয়ে নিজেই এই ভক্তদের খবর জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তারপরেই হাসপাতালে ভর্তি হন আক্কি। প্রায় ১ সপ্তাহ পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অক্ষয় কুমার। সেই আনন্দের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্ত্রী টুইঙ্কল খান্না। ইনস্টা-তে অক্ষয়ের একটি কার্টুন শেয়ার করে টুইঙ্কল লিখেছেন,'অনেকটাই সুস্থ, ওকে পাশে পেয়ে ভাল লাগছে'। হ্যাশট্যাগে লেখেন 'অল ইজ ওয়েল'।

View post on Instagram

তবে অভিনেতার সুস্থ হওয়ার খবরে যতাট খুশি ভক্তমহল ততটাই আবার ধোঁয়াশা। অভিনেতা কোভিড রিপোর্ট পজিটিভ না নেগেটিভ তা এখনও জানা যায়নি। শুধু অভিনেতার ভাল থাকা এবং হাসপাতাল থেকে বাড়ি ফেরার খবরই জানিয়েছেন টুইঙ্কল। করোনায় আক্রান্ত হয়েই খুব শীঘ্রই কাজে ফিরতে পারবেন বলে আশাবাদী ছিলেন বলিউডের আক্কি। তেমনটাই তিনি করেছেন।

চিকিৎসকের পরামর্শ মেনেই চলেছে পুরোদমে চিকিৎসা। মেডিক্যাল পরামর্শও নিয়েছিলেন তারকা। তারপরেই হাসপাতালে ভর্তিও হন। অক্ষয় জানিয়েছিলেন, গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছিলেন তারা সকলেই যেন করোনা পরীক্ষা করিয়ে নেন। বর্তমানে রাম সেতু ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। ছবিতে অক্ষয়ের বিপরীতে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত ভরুচাকে দেখা যাবে। কোভিডের সতর্কবিধি মেনে শুটিং চললেও করোনার থেকে রেহাই পেলেন না অভিনেতা। দুই নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত ভরুচার কোভিড রিপোর্ট নেগেটিভ। তবে ছবির সেটে ৪৫ জন সদস্য কোভিড পজিটিভ। অক্ষয় করোনা পজিটিভ হলেও স্ত্রী টুইঙ্কল ও তাদের দুই সন্তানের খবর কিছু জানা যায়নি।