জন্মদিনের আগেই পুরস্কার আলিয়ার ঝুলিতে মধ্যরাতেই শুরু আলিয়ার সেলিব্রেশন মুহূর্তে ছড়িয়ে পড়ল কেক কাটার ভিডিও শ্যুটিং ফ্লোরে নয়, বন্ধু-পরিবারের সঙ্গে সেলিব্রেশন 

রবিবার ২৭-এ পা দিলেন আলিয়া ভাট। তারকার জন্মদিনে সেলিব্রেশন শুরু মধ্য রাত থেকেই। পরিবার, বন্ধুদের মধ্যে দিয়েই দিন শুরু হল নায়িকার। এই সারপ্রাইজ পার্টিতে উপস্থিত ছিলেন আকাঙ্খা রাজেন কাপুর, মেঘনা গোয়েল সহ আরও অনেকে। মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়া। আলিয়ার কেক কেটে সেলিব্রেশনের ভিডিও এই মুহূর্তে ভাইরাল। যদিও ভক্তদের লক্ষ্যে রয়েছে অন্য কেউ। 

আরও পড়ুনঃবছরে একটা ছবি আর সেটাই সুপারহিটের তকমা, এক্সপেরিমেন্টাল লুকে বাজিমাত আমিরের

View post on Instagram
 

 

পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সম্পর্ক তো হল, কিন্তু কোথাও গিয়ে যেন রণবীরের শুভেচ্ছার অপেক্ষাতেই রয়েছেন সকলে। গার্লফ্রেন্ডের জন্মদিন কীভাবে সেলিব্রেট করতে চলেছেন রণবীর! প্রশ্ন একাধিক। যদিও করোনা ভাইরাসের প্রকোপে একের পর এক ছবির শ্যুটিং বন্ধ হওয়ার মুখে। তাই হাতে একাধিক ছবির কাজ থাকলেও শ্যুটিং ফ্লোরের চাপ ততটা নেই। ফলে আলিয়ার জন্মদিনটা খানিকটা ভিন্ন স্বাদেই কাটতে চলেছে। 

আরও পড়ুনঃঅ্যাসিসটেন্ট পরিচালক থেকে অ্যাকশন ফিল্মের মাফিয়া, রোহিত শেট্টির জন্মদিনে সেরার সেরা ছবির তালিকা

আরও পড়ুনঃছোটপর্দার 'পূজা' থেকে ওয়েবের 'মায়া', নেটদুনিয়ার সেরা সেক্স সিম্বলের তকমা এখন শমার ঝুলিতে

View post on Instagram
 

 

আলিয়ার জন্মদিনে এবার তেমন কোনও বিশেষ পরিকল্পনা রয়েছে কি না তা নিয়ে এখনও প্রকাশ্যে কিছুই জানানি তিনি। তবে জন্মদিনের আগেও আরও এক উপহার পেয়েছেন আলিয়া ভাট। শুক্রবারই জি সিনে পুরস্কার এসেছে তাঁর ঝুলিতে। গলি বয় ছবিতে অভিনয় করার জন্য আলিয়া আরও একবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন। সেই ছবি নেট দুনিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল। জি পরিবারকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্টও করেন তিনি।